Bronx Sexual Assault: পেছন থেকে গলায় বেল্ট জড়িয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল মহিলাকে, করা হল ধর্ষণ! ভাইরাল ভিডিও

Bronx Sexual Assault: পেছন থেকে গলায় বেল্ট জড়িয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল মহিলাকে, করা হল ধর্ষণ! ভাইরাল ভিডিও

নিউ ইয়র্কের রাস্তায় ভয়াবহ ঘটনা। এক পথচারী মহিলাকে ধর্ষণ করা হল ব্রঙ্কস (Bronx) এলাকায়। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ১ মে ভোর ৩টে নাগাদ। মেলরোজ এলাকার আশেপাশে ইস্ট 152 রোড এবং থার্ড অ্যাভিনিউতে ভোররাতে ৪৫ বছরের ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন, সেই সময় পেছন থেকে বেল্ট দিয়ে তাঁর গলায় ফাঁস দেয় এক ব্যক্তি। এরপর টেনে হিঁচড়ে তাঁকে একটি গাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে মাটিতে ফেলে ধর্ষণ করে ওই ব্যক্তি।

ঘটনাটি সামনে আসতেই তৎপর হয়ে ওঠে স্থানীয় পুলিশ। ওই যুবকের নাম পরিচয় জানা না গেলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর এই সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে মুখ ঢাকা অবস্থায় দেখা গেলেও পরে আরেকটি সিসিটিভি ফুটেজে তাঁর মুখ দেখা গিয়েছে। সেটি দেখেই যুবকটির সন্ধান চালাচ্ছে পুলিশ। যদিও তাঁর এখনও কোনও হদিশই পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ইয়র্কে। যেখানে নারী সুরক্ষা এত মজবুত, সেখানে প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। প্রশ্ন উঠছে পুলিশি তৎপরতায় নিয়েও। অন্যদিকে, ধর্ষিতা ওই মহিলা সম্পর্কেও তথ্য গোপন রেখেছে পুলিশ। ওই ব্যক্তি এবং মহিলা পূর্ব পরিচিত কিনা সেই বিষয়েও এখনও কিছুই জানা যায়নি।

(The above story first appeared on LatestLY on May 10, 2024 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).