১১ তলা থেকে যুবকের ঝাঁপ, পথচলতি তরুণীর মৃত্যু! বেঁচে যাওয়ার যুবকের বিরুদ্ধে খুনের মামলা
জাপানের নাগোয়া শহরে ঘটে গেল এক অবিশ্বাস্য অথচ হৃদয়বিদারক দুর্ঘটনা। আত্মহত্যার উদ্দেশ্যে ১১ তলার ব্যালকনি থেকে এক যুবক নিচে লাফ দিলে, সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ২৩ বছর বয়সি তরুণীর ওপর আছড়ে পড়েন তিনি।
Japan Tragedy: জাপানের নাগোয়া শহরে ঘটে গেল এক অবিশ্বাস্য অথচ হৃদয়বিদারক দুর্ঘটনা। আত্মহত্যার উদ্দেশ্যে ১১ তলার ব্যালকনি থেকে এক যুবক নিচে লাফ দিলে, সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ২৩ বছর বয়সি তরুণীর ওপর আছড়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই তরুণীর। তবে বিস্ময়করভাবে, অত উঁচু থেকে পড়েও প্রাণে বেঁচে গিয়েছেন আত্মহত্যার চেষ্টা করা ওই যুবক।
ঠিক কী ঘটেছিল
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম হোরা ইনাবা। ঘটনার দিন নাগোয়া শহরের একটি ব্যস্ত রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই হঠাৎ ওপর থেকে সশব্দে তাঁর ওপর এসে পড়েন ওই যুবক। আচমকা এই মর্মান্তিক আঘাতে ধূলিসাৎ হয়ে যায় তরুণীর ভবিষ্যৎ। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত হলেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আত্মঘাতী যুবকটি।
দেখুন ভিডিও
🇯🇵 A man in Japan jumped from an 11th-floor balcony in a suicide attempt, landed on a 23-year-old woman walking down the street, and KILLED HER.
HE SURVIVED.
Hora Inaba was simply walking with friends in Nagoya when the man fell directly onto her, killing her in an instant.
Now her father is demanding MURDER charges, arguing that the man knew pedestrians were below and jumped anyway.
More than 45,000 people have backed his petition.
Absolutely heartbreaking 💔
Writer: Sol https://t.co/yakKdA49Tx
— Mario Nawfal (@MarioNawfal) October 13, 2026
তরুণীর বাবার কী অভিযোগ
এই অকল্পনীয় দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তবে তরুণীর বাবা এই ঘটনাকে নিছক 'দুর্ঘটনা' বা 'আত্মহত্যা' হিসেবে মানতে নারাজ। তাঁর দাবি, বহুতল থেকে লাফ দেওয়ার আগে নিচে পথচারীদের আনাগোনা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। নিচে মানুষ রয়েছে জেনেও ঝাঁপ দেওয়া মানে অন্য কারও জীবনকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া। তাই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাধারণ আত্মহত্যার চেষ্টা নয়, বরং সুনির্দিষ্ট ‘খুন’ বা ‘হত্যার’ (Murder Charge) মামলা রুজু করার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
অনলাইনে পিটিশন
মেয়ের অকালমৃত্যুতে বিচার চেয়ে অনলাইনে একটি পিটিশন বা গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন ক্ষুব্ধ ও শোকাহত বাবা। ইতিমধ্যেই ৪৫ হাজারের বেশি মানুষ এই আবেদনের পক্ষে সই করে পরিবারটিকে সমর্থন জানিয়েছেন। সাধারণ মানুষের বক্তব্য, জনবহুল এলাকায় এমন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপে একজন নিরপরাধ তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। ঘটনার তীব্রতায় গোটা জাপান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও তীব্র চাঞ্চল্য। আইনি দিক থেকে মামলাটি কীভাবে বিচার করা হবে, সেদিকেই এখন নজর সকলের।
(The above story first appeared on LatestLY on Oct 13, 2026 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

