Israel: তেল আভিভে আক্রমনকারীকে গুলি করে হত্যা ইজরাইল পুলিশের

ঘটনায় একজন ৩০ বছর বয়সী মানুষের মৃত্যু হয়েছে। যিনি একজন ইতালিয়ান পর্যটক বলে জানা গেছে।

Israel: তেল আভিভে আক্রমনকারীকে গুলি করে হত্যা ইজরাইল পুলিশের
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

তেল আভিভে আতঙ্ক ছড়াল একটি গাড়ির বেশ কয়েকজনকে ধাক্কা মারার কারনে।যার জেরে মৃত ১ এবং আহত ৬। ঘটনাটি ঘটেছে তেল আবিভের চার্লস ক্লোর পার্কের কাছে। যেখানে গাড়িতে করে এক ব্যক্তি বেপরোয়াভাবে বেশ কয়েকজনকে ধাক্কা মারার পর গুলি চালায় বলে অভিযোগ।

ঘটনার সময় উপস্থিত থাকা এক পুলিশ অফিসার এবং তেলআভিভ মিউনিসপ্যালিটির বেশ কয়েকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। এবং অভিযুক্ত ব্যক্তিটিকে ধরে ফেলে। এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়।

ঘটনায় একজন ৩০ বছর বয়সী মানুষের মৃত্যু হয়েছে। যিনি একজন ইতালিয়ান পর্যটক বলে জানা গেছে।

এর পাশাপাশি নর্দান ওয়েস্ট ব্যাঙ্কে ২ ব্রিটিশ নাগরিককে খুন করা হয়েছে বলে জানা গেছে।আলআকসা মসজিদে ইজরাইলি সেনার প্যালেস্তানীয়দের ওপর হামলার ঘটনায় ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যার জেরে একের পর এক ঘটনা ঘটছে ইজরাইল এবং প্যালেস্তাইন জুড়ে।

 

(The above story first appeared on LatestLY on Apr 08, 2023 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).