Israel-Hamas war: 'শিশুদের শিরচ্ছেদ করছে জঙ্গিরা, ছবি দেখে আঁতকে উঠেছি', হামাসের নৃশংসতায় ক্ষুব্ধ বাইডেন

কোনও জঙ্গিরা ছোট শিশুদের অত্যাচার করতে পারে, তাদের শিরচ্ছেদ করতে পারে, তা কখনও তিনি কল্পনা করতে পারেন না বলে জানান বাইডেন। জিউস ধর্মাবলম্বী মানুষদের উপর যত হামলা হয়েছে, তার মধ্যে নিকৃষ্টতম হামাসের হানাদারি বলে মন্তব্য করেন বাইডেন।

Israel-Hamas war: 'শিশুদের শিরচ্ছেদ করছে জঙ্গিরা, ছবি দেখে আঁতকে উঠেছি', হামাসের নৃশংসতায় ক্ষুব্ধ বাইডেন
Joe Biden (Photo Credit: Instagram)

ইজরায়েল-হামাসের যুদ্ধে ছোট ছোট শিশুদের শিরচ্ছেদ করা হচ্ছে, এমন ছবি দেখতে হবে, তা তিনি কখনও ভাবেননি। এবার এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কতটা নৃশংস হতে পারে হামাস, তা জঙ্গিদের অত্যাচারের ছবি থেকে স্পষ্ট। কোনও জঙ্গিরা ছোট শিশুদের অত্যাচার করতে পারে, তাদের শিরচ্ছেদ করতে পারে, তা কখনও তিনি কল্পনা করতে পারেন না বলে জানান বাইডেন। জিউস ধর্মাবলম্বী মানুষদের উপর যত হামলা হয়েছে, তার মধ্যে নিকৃষ্টতম হামাসের হানাদারি। ইজরায়েলের উপর হামাসের হামলা, মানব সভ্যতার কালো দিন বলেও মন্তব্য করেন জো বাইডেন। ইজরায়েলে হামলা চালিয়ে জিউস মানুষদের গণহত্যা করা হচ্ছে। যা কোনওভাবে মেনে নেওয়া যায়না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

হামাস যে হামলা চালিয়েছে ইজরায়েলে, তার প্রতিরোধ করতে সে দেশের একাধিক নেতার সঙ্গে তিনি কথা বলেছেন বলে বাইডেন জানান। পাশাপাশি একাধিক বিশ্ব নেতার সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).