Israel-Hamas War: গাজার আল শিফা হাসপাতালে একাধিক হামাস জঙ্গিকে খতম করল ইজরায়েলি সেনা
আল শিফা হাসপাতালে প্রবেশের পর সেখানে আশ্রয় নেওয়া হামাস জঙ্গিরা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে জানানো হয় আইডিএফের তরফে। যা নিয়ে ফুঁসতে শুরু করেছে হামাস।
গাজার আল শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা। আল শিফা হাসপাতালে প্রবেশের পর সেখানে আশ্রয় নেওয়া হামাস জঙ্গিরা যাতে আত্মসমর্পণ করে, সে বিষয়ে জানানো হয় আইডিএফের তরফে। যা নিয়ে ফুঁসতে শুরু করেছে হামাস। আল শিফা হাসপাতালে আইডিএফ যেভাবে প্রবেশ করেছে,তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়ি বলে হামাসের তরফে তোপ দাগা হয়।
আইডিএফের কথা অনুযায়ী, হামাস জঙ্গিরা আত্মসমর্পণ না করলে, এরপর অভিযান শুরু করে আইডিএফ। আল শিফার প্রবেশের পর হামাসের বহু সদস্য ইজরায়েলি সেনার হাতে খতম হয়েছে বলে খবর। প্রসঙ্গত আল শিফা হাসপাতালের সঙ্গে হামাসের সুড়ঙ্গের যোগ রয়েছে। সেখানে বহু ইজরায়েলি পণবন্দিকে আটকে রাখা হয়েছে বলে দাবি আইডিএফের।যদিও ইজরায়েলি সেনার এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে হামাস।
(The above story first appeared on LatestLY on Nov 15, 2023 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

