Indian Woman Goes Pakistan: বন্ধুর জন্য অঞ্জু সংসার ছেড়ে সীমান্ত পেরলেও, পাকিস্তানি যুবক নাসরুল্লার চাঞ্চল্যকর দাবি
অঞ্জু যে পাকিস্তানে হাজির হয়েছেন, তা তিনি সংবাদমাধ্যম মারফৎ জেনেছেন বলেও দাবি করেন পাকিস্তানের ওই যুবক। পেশোয়ার থেকে ৩০০ কিলোমিটার দূরের গ্রাম দীরে বসবাস করেন নাসরুল্লা।
জয়পুর, ২৫ জুলাই: রাজস্থান থেকে পাকিস্তানে যাওয়া গৃহবধূ অঞ্জু রাফায়েল যাঁর জন্য দেশ ছাড়েন, সেই যুবক এবার চাঞ্চল্যকর দাবি করেন। অঞ্জু রাফায়েলের ফেসবুকের বন্ধু নাসরুল্লার দাবি, তিনি অঞ্জুকে বিয়ে করবেন না। অঞ্জু এবং তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই বলে দাবি করেন নাসরুল্লা। এমনকী, অঞ্জু যে পাকিস্তানে হাজির হয়েছেন, তা তিনি সংবাদমাধ্যম মারফৎ জেনেছেন বলেও দাবি করেন পাকিস্তানের ওই যুবক। পেশোয়ার থেকে ৩০০ কিলোমিটার দূরের গ্রাম দীরে বসবাস করেন নাসরুল্লা। অঞ্জু রাফায়েলের স্বামী, সন্তান ছেড়ে খাইবার পাখতুনওয়ায় হাজিরার ঘটনা কানে আসতেই সংবাদমাধ্যম পিটিআইকে ফোনে সাক্ষাৎকারের সময় এমনই দাবি করেন নাসরুল্লা।
এদিকে অঞ্জু রাফায়েলের বাবা তাঁর সন্তানকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করলেও, ওই গৃহবধূর স্বামী কার্যত দৃঢ়় মানসিকতা সম্পন্ন। অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হলে, তিনি ঠিকই রাজস্থানে ফিরবেন বলে দাবি করেন অরবিন্দ।
(The above story first appeared on LatestLY on Jul 25, 2023 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

