Indonesia: ইন্দোনেশিয়ায় আটক হওয়া ভারতীয়দের মৃত্যুদণ্ডের সাজা, বিদেশমন্ত্রককে হস্তক্ষেপের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অপরাধে প্রবাসী তিন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ইন্দোনেশিয়ার একটি আদালত।

Indonesia: ইন্দোনেশিয়ায় আটক হওয়া ভারতীয়দের মৃত্যুদণ্ডের সাজা, বিদেশমন্ত্রককে হস্তক্ষেপের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
Delhi High Court Photo Credits: ANI

মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অপরাধে প্রবাসী তিন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ইন্দোনেশিয়ার (Indonesia) একটি আদালত। সম্প্রতি এমন সাজা শোনানো তিন ব্যক্তির ভারত সরকারের হস্কক্ষেপ দাবি জানিয়ে দিল্লি আদালতে আবেদন জানায়। সূত্রের থবর, শুক্রবার এই মামলার শুনানি ছিল, সেখানে বিদেশ মন্ত্রককে এই মামলায় হস্তক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি শচীন দত্ত। সেই সঙ্গে আগামী ৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

তিন ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা

জানা যাচ্ছে, বছরখানেক আগে রাজু মুথুকুমারান, সেলভাদুরাই দিনাকরণ এবং গোবিন্দস্বামী বিমলকান্ধন তিন প্রবাসী ভারতীয়কে মাদককাণ্ডে গ্রেফতার করে। অভিযুক্তরা সেদেশে একটি জাহাজ নির্মান সংস্থাতে কর্মরত ছিলেন। অভিযোগ তল্লাশি অভিযানে তাঁদের থেকে উদ্ধার হয়েছিল নিষিদ্ধ মাদক। সেই মামলায় সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি আদালত তিনজনকেই দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের সাজা শোনায়।

ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার পরামর্শ দিল্লি হাইকোর্টের

এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ও পরিবারের সদস্যরা সাজা কমানোর জন্য ইন্দোনেশিয়ার সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাতে কোনও সাহায্য হয়নি। তারপরেই তাঁরা ভারতে এসে দিল্লি আদালতে সহায়তার আর্জি জানান। সেই মামলা শুনানিতে শুক্রবার বিদেশমন্ত্রককে নির্দেশ দেওয়া হয় যে ইন্দোনেশিয়ায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট যেন অভিযুক্তদের পক্ষে সবরকম আইনি সাহায্য করে। সেই সঙ্গে ইন্দোনেশিয়ার সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক আলোচনারও পরামর্শ দিয়েছে আদালত।

(The above story first appeared on LatestLY on May 02, 2025 10:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).