India-Pakistan Tension: ভারতের বিরুদ্ধে যুদ্ধ 'ইসলাম-বিরুদ্ধ', পাক মৌলনার যুদ্ধের প্রশ্নের উত্তরে মৌন থাকলেন জনতা, ভাইরাল ভিডিয়ো
পাকিস্তান বালোচিস্তান, খাইবার পাখতুনওয়ায়া বসবাসকারী মানুষের বিরুদ্ধে লড়াই করছে, যা ভারত কখনও করে না। ভারত সে দেশে বসবাসকারী মুসলিমদের নিজের দেশের নাগরিক বলে মনে করে। তারা কখনও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না।
দিল্লি, ৬ মে: ভারত (India) এবং পাকিস্তানের (Pakistan) বর্তমানে পরিস্থিতি এবং যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করলেন পাক মৌলানা আবদুল আজ়িজ় গাজ়ি (Maulana Abdul Aziz Ghazi)। পাক মৌলানা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ করা উচিত নয় পাকিস্তানের। এরপরই মৌলনা অনুষ্ঠানস্থলে হাজির প্রত্যেককে জিজ্ঞাসা করেন, কারা কারা চান, ভারতের সঙ্গে পাকিস্তান লড়াই করুক। উপস্থিত জনতার মাঝে মৌলনা এমন প্রশ্ন ছুঁড়ে দিলে, সেখানে হাজির কাউকে হাত তুলতে দেখা যায়নি। অর্থাৎ পাকিস্তানের মানুষ যে কোনওভাবে ভারতের সঙ্গে যুদ্ধ জড়াতে তান না, তা কার্যত স্পষ্ট হয়ে যায় ওই ভিডিয়ো থেকে।
এরপরই আবদুল আজ়িজ় গাজিকে বলতে শোনা যায়, পাকিস্তানের মানুষের মধ্যে কিছুটা বুদ্ধির উদয় তো হয়েছে যে তাঁরা ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না বলে মন্তব্য করেন তিনি।
শুধু তাই নয়, পাকিস্তান বালোচিস্তান, খাইবার পাখতুনওয়ায়া বসবাসকারী মানুষের বিরুদ্ধে লড়াই করছে, যা ভারত কখনও করে না। ভারত সে দেশে বসবাসকারী মুসলিমদের নিজের দেশের নাগরিক বলে মনে করে। তারা কখনও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না। ফলে ভারতের সঙ্গে পাকিস্তানের এই লড়াই ইসলাম বিরুদ্ধে বলে মন্তব্য করেন পাক মৌলনা আবদুল আজ়িজ় গাজ়ি। পাকিস্তানের লাল মসজিদের ওই মৌলনার মন্তব্য প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন লাল মসজিদের মৌলনার সেই ভিডিয়ো...
Listen to what Imam of famous #LalMasjid of Islamabad Abdul Aziz Ghazi says. He denounces #PakistanArmy, says it carries out oppression against own people in #Balochistan, #KhyberPakhtunkhwa & elsewhere. He says this doesn't happen in India.#IndiaPakistanTensions pic.twitter.com/b0lbqqbSIG
— Ajay Kaul (@AjayKauljourno) May 5, 2025
বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে জল হামলা শুরু করে ভারত। সিন্ধু চুক্তি বাতিল করতেই চেনাব, ঝিলমের বাধের উপর যে বাঁধগুলি রয়েছে, সেখান থেকে জল ছাড়া বন্ধ করেছে ভারত। যার জেরে খারিফ শষ্যের এই ভরা মরশুমে পাকিস্তানের কৃষকরা বেজায় সমস্যায় পড়েছেন। খারিফের এই মরশুমে জল বন্ধের অর্থ পাকিস্তানের মাঠগুলিতে ফসল শুকিয়ে যাওয়া। যা দেশের অর্থনীতির উপর চরম প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছ।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

