Imran Khan: যুদ্ধক্ষেত্রের মত নীরিহ মানুষের উপর গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স, ভিডিয়ো শেয়ার করে তোপ ইমরান খানের

ইমরান খানের বাড়ির চারপাশ থেকে পিটিআই কর্মী, সমর্থকদের সরাতে তাঁদের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ইমরান খান বুধবার একাধিক ভিডিয়ো শেয়ার করেন।

Imran Khan: যুদ্ধক্ষেত্রের মত নীরিহ মানুষের উপর গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স, ভিডিয়ো শেয়ার করে তোপ ইমরান খানের
Imran Khan Slams Pak Govt (Photo Credit: Instagram/Twitter)

লাহোর, ১৫ মার্চ: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির বিরুদ্ধে রাস্তায় নামতে শুরু করেছেন পিটিআইয়ের (PTI) কর্মী, সমর্থকরা। ইমরান খানের বাড়ির চারপাশ থেকে নিরাপত্তা তুলে নেওয়া হলে, পিটিআইয়ের কর্মী, সমর্থকরা তাঁর বাড়ি ঘিরে ফেলেন। ইমরান খানের বাড়ির চারপাশ থেকে পিটিআই কর্মী, সমর্থকদের সরাতে তাঁদের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। ইমরান খান বুধবার একাধিক ভিডিয়ো শেয়ার করেন।

যে ভিডিয়োতে দেখা যায়, পিটিআই কর্মী, সমর্থকদের সরাতে পাকিস্তানি (Pakistan) রেঞ্জার্সরা গুলি চালাতে শুরু করেছেন। পাত রেঞ্জের্সরা এমনভাবে গুলি চালাচ্ছেন নীরিহ মানুষের উপর, যেন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ দেখে তেড়ে আসছেন তাঁরা। ভিডিয়ো শেয়ার করে শেহবাজ শরিফের সরকারকে এভাবেই চরম কটাক্ষ করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Imran Khan: ইমরান খানের বাড়ি থেকে তুলে নেওয়া হল নিরাপত্তা রক্ষীদের, উত্তাল পাকিস্তান

(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).