Imran Khan: সন্ত্রাসবাদীর ছোট, অপরিষ্কার কারাগারে রাখা হয়েছে ইমরান খানকে, দাবি আইনজীবীর

গত সপ্তাহতেই গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান। পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবাসের শাস্তি পেয়েছেন ইমরান।

Imran Khan: সন্ত্রাসবাদীর ছোট, অপরিষ্কার কারাগারে রাখা হয়েছে ইমরান খানকে, দাবি আইনজীবীর
ফাইল ফোটো (Photo Credit: Twitter)

সন্ত্রাসবাদীর জন্যে নির্মিত ছোট, অপরিষ্কার কারাগারে রাখা হয়েছে ইমরান খানকে, দাবি তুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবী। গত সপ্তাহতেই গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবাসের শাস্তি পেয়েছেন ইমরান। ইসলামাবাদের একটি আদালত তাঁকে ৩ বছরের জন্যে জেলের সাজা শুনিয়েছে। সেই সঙ্গে ৫ বছর রাজনীতিতে অংশ নিতে পারবেন না ইমরান, সেই রায়ও দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবীর দাবি, দেশের প্রাক্তন নেতাকে কেন সন্ত্রাসীদের জন্যে নির্মিত কারাকক্ষে রাখা হবে!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).