India: ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে শান দেওয়া হচ্ছে আমেরিকার মাটি ব্যবহার করে, বলছে FBI
ক্যালিফোর্নিয়ায় ক্রমাগত হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়ছে বলে খবর। ক্যালিফোর্নিয়ায় হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে আমেরিকার প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন ভারতী-আমেরিকানদের এই গোষ্ঠী।
দিল্লি, ১৫ মার্চ: ভারতের (India) বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ব্যবহৃত হচ্ছে আমেরিকার (US) মাটি। ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে শান দিতে আমেরিকার মাটি ব্যবহার করছে ষড়যন্ত্রকারীরা। সম্প্রতি সিলিকন ভ্যালিতে ভারতীয় আমেরিকানদের একটি দলের সঙ্গে বিচার বিভাগ, এফবিআই এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের বৈঠক হয়। সিলিকন ভ্যালির ওই বৈঠকের পরই এই তথ্য প্রকাশ্যে আসে বলে খবর।
ক্যালিফোর্নিয়ায় ক্রমাগত হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়ছে বলে খবর। ক্যালিফোর্নিয়ায় হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে আমেরিকার প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন ভারতী-আমেরিকানদের এই গোষ্ঠী।ওই বৈঠকে খালিস্তানি প্রসঙ্গও উঠে আসে। খালিস্তানিদের বাড়বাড়ন্ত হচ্ছে আমেরিকায়। যে খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিচ্ছে। এই অভিযোগের পর মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়, বিষয়টি সম্পর্কে তাঁরা ভালভাবে অবগত নন। তাই এই বিষয়ে তাঁদের শিক্ষার প্রয়োজন বলেও করা হয় মন্তব্য।
পাশাপাশি আমেরিকার মাটিতে কীভাবে এবং কী ধরনের ভারত বিরোধী কাজ হচ্ছে,তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয় বলে খবর।
(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

