Donald Trump: জটিল রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প, জানাল হোয়াইটহাউস, ঠিক কী হয়েছে মার্কিন প্রেসিডেন্টের

একের পর এক বিস্ফোরক, বিতর্কিত সিদ্ধান্তে তিনি শুধু তার নিজের দেশকে নয়, গোটা বিশ্বকে নড়িয়ে দিচ্ছেন। শুল্ক নীতি থেকে অভিবাসীদের দেশ থেকে তাড়ানো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন খুব ব্যস্ত। তবে দুনিয়ার সব বড় ইস্যুতে নিজেকে জড়িয়ে ফেলা ট্রাম্পের শরীরটা গড়বড় করছে।

Donald Trump: জটিল রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প, জানাল হোয়াইটহাউস, ঠিক কী হয়েছে মার্কিন প্রেসিডেন্টের
US President Donald Trump (Photo Credit: X)

Donald Trump: একের পর এক বিস্ফোরক, বিতর্কিত সিদ্ধান্তে তিনি শুধু তার নিজের দেশকে নয়, গোটা বিশ্বকে নড়িয়ে দিচ্ছেন। শুল্ক নীতি (Tariff Policy) থেকে অভিবাসীদের দেশ (Migrants) থেকে তাড়ানো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন খুব ব্যস্ত। তবে দুনিয়ার সব বড় ইস্যুতে নিজেকে জড়িয়ে ফেলা ট্রাম্পের শরীরটা গড়বড় করছে। মাঝেমাঝে যতই ছেলেমানুষই দেখান, বয়সটা তো কম হল না। পূর্বসূরী জো বাইডেনকে বয়স নিয়ে খোঁচা মারা ট্রাম্পের বয়স এখন ৭৯। আর বয়সজনিত অসুখ ট্রাম্পকে খোঁচা দিচ্ছে। বাইডেনের মত ট্রাম্পকে যাতে বয়সজনিত কটাক্ষের মধ্যে না পড়তে হয় তা নিয়ে অত্যধিক সতর্ক হোয়াইট হাউস ক মাস আগে প্রেসিডেন্টের মেডিক্যাল রিপোর্ট পেশ করে বলেছিল, তিনি পুরোপুরি ফিট। কিন্তু এখন দেখা যাচ্ছে বয়সজনিত কিছু সমস্যা ট্রাম্পের মধ্যে দেখা যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যামেরায় ধরা পড়ে তাঁর হাতে কিছু কারণে একটা দাগ ও ফোলাভাবে। এর পরেই ট্রাম্পের শরীর নিয়ে জল্পনা শুরু হয়। এই বিষয় নিয়ে হোয়াইটহাউস জানাল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলাভাবের জন্য চিকিৎসা পরীক্ষা করা হয়েছিল।

বয়সজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প

পাশাপাশি  হোয়াইটহাউস জানায়, ট্রাম্পের 'ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি' (CVI) নির্ণয় করা হয়েছে। প্রেসিডেন্টের অফিসের দাবি, এই 'ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি একেবারেই বয়সজনিত সাধারণ সমস্যা। উদ্বেগের তেমন কিছুই নেই। তবে কার্ডিওলজিস্ট ড. বার্নার্ড অ্যাশবি বলেছেন, হৃদপিণ্ড বা ফুসফুসের চাপ বৃদ্ধির মতো কারণগুলি আরও গভীরভাবে পরীক্ষা করা উচিত। তবে হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. জেরেমি ফাউস্ট বলেছেন, এটি বয়স্ক এবং অতিরিক্ত ওজনের ব্যক্তিদের মধ্যে সাধারণ এবং উদ্বেগজনক নয়। কিন্তু অবহেলা করলে এর ফল মারাত্মক হতে পারে।

দেখুন ট্রাম্পের কী হয়েছে, ছবি ও ভিডিওতে

ট্রাম্পের পায়ে ফোলাভাব দেখা যাচ্ছে

ট্রাম্পের দ্বিতীয়বার শারীরিক পরীক্ষায় দেখা যায়, দ্বিপাক্ষিক নিম্ন অঙ্গের ভেনাস ডপলার আল্ট্রাসাউন্ডে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নিশ্চিত হয়েছে। তবে পরীক্ষায় গভীর শিরা থ্রম্বোসিস (DVT) বা ধমনী রোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে তার পায়ের নিচের দিকে হালকা ফোলাভাব লক্ষ্য করেছিলেন। এই অবস্থার চিকিৎসায় ওষুধ, পা উঁচু করা বা পরবর্তী পর্যায়ে চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে।

(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).