Dengue in Bangladesh: বাংলাদেশে জাঁকিয়ে বসেছে ডেঙ্গু, তিন মাসে মশাবাহিত রোগে মৃত্যু ৮০০
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে ৮০০ জনের বেশি। সেপ্টেম্বর পর্যন্ত সে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫৬২।
প্রতি বছরই বর্ষায় ডেঙ্গুর (Dengue) প্রকোপ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায়। বৃষ্টির জল জমা জায়গা ডেঙ্গু মশার আঁতুড়ঘর। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক (Bangladesh Ministry of Health) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে ৮০০ জনের বেশি। সেপ্টেম্বর পর্যন্ত সে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫৬২। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের অধীনে স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালকের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৮০৪ জনের মধ্যে সেপ্টেম্বরে ২১১, অগাস্টে ৩৪২ এবং জুলাইয়ে ২০৪ জন মারা গিয়েছে। সংক্রমণের নিরিখে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৭৫৪, অগাস্টে সংখ্যাটি ছিল প্রায় দ্বিগুণ ৭১ হাজার ৯৭৬ এবং জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪।
More than 800 people have died of #Dengue fever, out of 164,562 cases reported across #Bangladesh so far this year, Health department figures showed.
According to data released by the Directorate General of Health Services (DGHS) under the Ministry of Health on Saturday, the 804… pic.twitter.com/fLmd1MRjag
— IANS (@ians_india) September 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 17, 2023 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

