Covid-19: গত বছর মার্কিন মুলুকে মানুষের মৃত্যুর চতুর্থ বড় কারণ কোভিড
করোনা ভাইরাসে প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মৃত্যু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রথম তিন থেকে নেমে গেল।
করোনা ভাইরাসে প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মৃত্যু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রথম তিন থেকে নেমে গেল। মার্কিন রোগ প্রতিরোক্ষ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া তথ্য বলছে, গত বছর আমেরিয়া করোনা হল মানুষের মৃত্যুর পিছনে চতুর্থ বড় কারণ। যেখানে জো বাইডেনের দেশে মৃত্যুর প্রথম তিনটি কারণ হল-১) হার্টের অসুখ, ২) ক্যান্সার, ৩) গাড়ি দুর্ঘটনা ও অতিরিক্ত ড্রাগ সেবনের কারণে দুর্ঘটনা। তারপরে থাকল কোভিডে মৃত্যু।
আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ গত বছরেও হৃদরোগে আক্রান্ত হওয়া। ২০২২ সালে আমেরিকায় মোট ৬ লক্ষ ৯৯ হাজার ৬৫৯ জন মানুষ হার্ট বা হৃদযন্ত্রজনিত সমস্যার রোগে মারা গিয়েছেন। সেখানে মানুষের মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ ক্যান্সার। কর্কট রোগ বা ক্য়ান্সারের কারণে ২০২২ সালে মার্কিন মুলুকের ৬ লক্ষ ৭ হাজার ৭৯০ জন মানুষ মারা গিয়েছেন।
২০২২ সালে আমেরিকায় মানুষ মৃত্যুর তৃতীয় কারণ হল অনিচ্ছাকৃত মৃত্যু ( (অতিরিক্ত ওষুধের ব্য়বহার এবং গাড়ি দুর্ঘটনা)। এই কারণে গত বছর সেখানে মারা গিয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ৬৪ জন। সেখানে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমেরিকায় করোনায় প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে মারা গিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭০২ জন।
(The above story first appeared on LatestLY on May 05, 2023 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

