Chinmoy Krishna Das News: মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার প্যারোল, চোখের জলে শেষ বিদায় জানিয়ে জেলে ফিরলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস
জীবদ্দশায় দূর থেকে সন্তানকে একনজর দেখার আকুল ইচ্ছা অধরাই থেকে গেল। অবশেষে মায়ের প্রয়াণের পর শেষকৃত্যে যোগ দিতে মাত্র ৫ ঘণ্টার জন্য জামিন নয়, শর্তাধীন প্যারোলে কারামুক্তি পেলেন বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের নেতা ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
Chinmoy Krishna Das News: জীবদ্দশায় দূর থেকে সন্তানকে এক নজর দেখার আকুল ইচ্ছা অধরাই থেকে গেল। অবশেষে মায়ের প্রয়াণের পর শেষকৃত্যে যোগ দিতে মাত্র ৫ ঘণ্টার জন্য জামিন নয়, শর্তাধীন প্যারোলে কারামুক্তি পেলেন বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের নেতা ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গতকাল, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিন্ময় কৃষ্ণের মা, ৭১ বছর বয়সী সন্ধ্যা রানি ধর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। পরিবার সূত্রের খবর, ছেলে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকায় মানসিকভাবে চরম ভেঙে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে ছেলেকে অন্তত একবার দেখার আকুল আর্জি জানিয়েছিলেন তিনি।
জামিন নিয়ে কী জানায় প্রশাসন
সেই অনুযায়ী পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলেও, অসুস্থ স্বজনকে দেখার আইনি বিধান না থাকায় সেই আবেদন আগে খারিজ করে দেয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে মায়ের মৃত্যুর পর ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জহিদুল ইসলাম মিঞা আইন অনুযায়ী ৫ ঘণ্টার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করেন।
দেখুন ভিডিও
Sri Chinmay Krishna Das Prabhu touched the feet of Radha-Krishna in Pundarik Dham temple of #Chattragram before taken to jail.
Sri Chinmay Krishna Das Prabhu was given only a few hours of parole to see his dead mother for the last time. pic.twitter.com/JcLKT8OF3F
— Hindu Voice (@HinduVoice_in) September 10, 2026
কান্নায় ভেঙে পড়েন
বিকেলে কড়া নিরাপত্তার বলয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আশ্রমে পৌঁছেই কান্নায় ভেঙে পড়েন এই হিন্দু সন্ন্যাসী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অশ্রুসজল চোখে রাধা-কৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রার্থনার পর অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষকৃত্যের নিয়ম-নীতি সম্পন্ন করছেন তিনি। শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই নির্ধারিত ৫ ঘণ্টা সময়সীমা শেষ হওয়ায় তাঁকে পুনরায় চট্টগ্রাম কারাগারে ফিরিয়ে নিয়ে যায় পুলিশ।
কোন অপরাধে জেলে
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন মিললেও অন্যান্য বিচারাধীন মামলার কারণে টানা বেশ কয়েক মাস ধরে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2026 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

