Mobile Screen Time Limit for Kids: চীনে শিশুদের জন্য স্মার্টফোন ব্যবহার দৈনিক দুই ঘণ্টার পরিকল্পনা

চীন এবার শিশুদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে। চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক (CAC) গত বুধবার জানিয়েছে, শিশুদের স্মার্টফোন ব্যবহার (Smartphone Screen Time) দিনে দুই ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করা উচিত।

Mobile Screen Time Limit for Kids: চীনে শিশুদের জন্য স্মার্টফোন ব্যবহার দৈনিক দুই ঘণ্টার পরিকল্পনা
China Plans Limited Smartphone Screen Time for Children

হংকং: বর্তমান সময়ে বড়োদের পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীরাও অনেক বেশি সময় ধরে স্মার্ট ফোন ব্যবহার করছে। কারণে অকারনে স্মার্টফোনে সময় ব্যায় মানুষের অভ্যাসে পরিণত হচ্ছে। শিশুদের বেড়ে ওঠার জন্য এই অভ্যাস অনেক ক্ষতিকর। তাই চীন এবার শিশুদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে। চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক (CAC) গত বুধবার জানিয়েছে, শিশুদের স্মার্টফোন ব্যবহার (Smartphone Screen Time) দিনে দুই ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করা উচিত।

সিএসি জানিয়েছে, তারা স্মার্ট ডিভাইস কোম্পানিগুলিকে একটি ছোট মোড সরবরাহ করতে চায় যা, ১৮-এর কম বয়সীদের রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস করতে বাধা দেবে। আরও পড়ুন :  China Rain: ১৪০ বছর পর চিনে রেকর্ড বৃষ্টিপাত! জলের তলায় শহর, গাড়ি-বাড়ি; দেখুন ভয়াবহ ভিডিও

সময়সীমা

প্রস্তাবে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য এই সময়সীমা দুই ঘণ্টা নির্ধারণ করতে হবে। ৮ থেকে ১৬ বছর বয়সীদের জন্য ১ ঘন্টা এবং ৮ বছরের কম বয়সী শিশুদের জন্য মাত্র ৮ মিনিট।

(The above story first appeared on LatestLY on Aug 03, 2023 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).