Mushroom Murder Trial: বিষাক্ত মাশরুম খাইয়ে পরিবারের সদস্যদের খুন! অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলার বিচার শুরু

অস্ট্রেলিয়ান মহিলার বিরুদ্ধে তিনজনকে হত্যা করার এবং পাঁচ জনকে খুনের চেষ্টার অভিযোগ।

Mushroom Murder Trial: বিষাক্ত মাশরুম খাইয়ে পরিবারের সদস্যদের খুন! অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলার বিচার শুরু
Mushroom Murder Australian Woman (Photo Credit: X)

নয়াদিল্লি: বিষাক্ত মাশরুম (Toxic Mushroom) খাইয়ে পরিবারের তিনজন সদস্যকে খুন করার অভিযোগে অভিযুক্ত এরিন প্যাটারসনের বিচার আজ থেকে শুরু হয়েছে। ৫০ বছর বয়সী অস্ট্রেলিয়ান মহিলার (Australian Woman) বিরুদ্ধে তিনজনকে খুন করার এবং পাঁচ জনকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। সূত্রে খবর, ওয়েলিংটনে বিষাক্ত মাশরুম মেশানো গরুর মাংস দিয়ে তিনজনকে হত্যা করেন ওই মহিল। তাঁর স্বামী ইয়ান প্রায় দুই মাস হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে ওঠেন। ঘটনায় পুলিশ কয়েক মাস তদন্তের পর প্যাটারসনের বিরুদ্ধে অভিযোগ আনে। আরও পড়ুন: Indian Student Found Dead: বিদেশে রহস্যজনক মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৪ দিন নিখোঁজ থাকার পর কানাডার রাজধানীর রাস্তায় মিলল ভংশিকার দেহ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তাঁর প্রাক্তন স্বামীর বাবা-মা ডন এবং গেইল প্যাটারসন এবং গেইলের বোন হিদার উইলকিনসন এবং তাঁর স্বামী ইয়ান উইলকিনসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিন খাবারের জন্য মাশরুম দিয়ে গরুর মাংসের একটি পদ প্রস্তুত করেছিলেন। মধ্যাহ্নভোজের পর চারজন বিষক্রিয়ার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলে গেইল প্যাটারসন এবং হিদার উইলকিনসন ও ডন প্যাটারসন মারা যান। ইয়ান অনেকটা সময়ের পর সুস্থ হয়ে ওঠেন।

অভিযুক্ত মহিলা অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্যাটারসন জানান, তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসতেন এবং তাঁদের মৃত্যুতে তিনি মর্মাহত।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).