South Africa Shooting: জন্মদিনের পার্টিতে দুই বন্দুকবাজের হামলা, দক্ষিণ আফ্রিকায় মৃত কমপক্ষে ৮
ইতিমধ্যেই দুই বন্দুকবাজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারণ জানার চেষ্টা চলছে তারা কেন গুলি চালাল তারও। তবে এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা যায়নি। শনাক্ত করা যায়নি মৃতদেহগুলিকেও।
জোহানেসবার্গ: জন্মদিনের পার্টি (Birthday Party) চলাকালীন দুই বন্দুকবাজের (Gunmen) অতর্কিতে হামলা করার ফলে মৃত্যু হল কমপক্ষে আটজনের। জখম হয়েছেন আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার (South Africa) পূর্ব কেপ প্রদেশে (Eastern Cape Province)।
এপ্রসঙ্গে সোমবার দক্ষিণ আফ্রিকার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তের ফলে জানা গেছে ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৫.১৫ মিনিট থেকে ৫.৩০ মিনিটের মধ্যে। পূর্ব কেপ প্রদেশের কেওয়াজাকেলে (Kwazakele) এলাকার এক বাসিন্দা বাড়িতে নিজের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। আমন্ত্রণ ছিল বেশ কয়েকজন অতিথির। আচমকা সেখানে দুই বন্দুকবাজ ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
সোমবার পূর্ব কেপ প্রদেশের পুলিশের মুখপাত্র জানান, তিনজন মহিলা ও চারজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই মহিলা ও পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ওই বাড়ির মালিকও রয়েছেন।
ইতিমধ্যেই দুই বন্দুকবাজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারণ জানার চেষ্টা চলছে তারা কেন গুলি চালাল তারও। তবে এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা যায়নি। শনাক্ত করা যায়নি মৃতদেহগুলিকেও। :
(The above story first appeared on LatestLY on Jan 30, 2023 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

