Pakistan Blast: পাকিস্তানে বিস্ফোরণে মৃত কমপক্ষে পাঁচ, জখম ২০
বিস্ফোরণের খবর পাওয়ার পরেই খাইবার পাখতুনখোয়ার বম্ব ডিজপোজাল ইউনিট ও আইনশৃঙ্খলা আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ ও কারা ঘটিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন।
খাইবার পাখতুনখোয়া: পাকিস্তানে (Pakistan) বিস্ফোরণের (Blast) জেরে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছে আরও ২০ জনের বেশি। শুক্রবার ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের ডেরা ইসমাইল খান (Dera Ismail Khan) জেলার পোন্ডা বাজার (Ponda Bazar) অঞ্চলের ট্যাঙ্ক আড্ডা (Tank Adda) এলাকায়। আরও পড়ুন: Israeli On High Alert: হিজবুল প্রধান নাসরাহল্লার সমাবেশ নিয়ে ইজরায়েলে জারি হাই অ্যালার্ট
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার পোন্ডা বাজারের ট্যাঙ্ক আড্ডা এলাকায় বিস্ফোরণ হয়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে জানা গেছে, একটি মোটরবাইকে (motorbike) বিস্ফোরণ ছিল। আচমকা সেটি ফেটে যায়। ফলে জখম ও মৃত্যুর ঘটনা ঘটার পাশাপাশি গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলি চলেছে বলেও দাবি করেছেন।
বিস্ফোরণের খবর পাওয়ার পরেই খাইবার পাখতুনখোয়ার বম্ব ডিজপোজাল ইউনিট ও আইনশৃঙ্খলা আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ ও কারা ঘটিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন। আরও পড়ুন: Israel-Hamas War: হামাস কমান্ডারকে খতম করল ইজরায়েল, তেল আভিভে মার্কিন প্রতিনিধি
(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

