Australia Election Results 2025: কানাডার সঙ্গে মিলল অস্ট্রেলিয়ার ভোটের ফল, ছোট ট্রাম্পকে হারিয়ে সিংহাসন ধরে রাখলেন অ্যালবানেজ়

কানাডার সঙ্গে অনেকটা মিলে গেল অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের ফল (Australia Federal Elections 2025)। কানাডার মত অস্ট্রেলিয়ার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিরোধিতাকে কাজে লাগিয়ে জিতে গেল সে দেশের শাসক দল।

Australia Election Results 2025: কানাডার সঙ্গে মিলল অস্ট্রেলিয়ার ভোটের ফল, ছোট ট্রাম্পকে হারিয়ে সিংহাসন ধরে রাখলেন অ্যালবানেজ়
Australian PM Anthony Albanese Photo Credit: FB

ক্যানবেরা, ৩ মে: কানাডার সঙ্গে অনেকটা মিলে গেল অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের ফল (Australia Federal Elections 2025)। কানাডার মত অস্ট্রেলিয়ার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিরোধিতাকে কাজে লাগিয়ে জিতে গেল সে দেশের শাসক দল। কানাডায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির মত অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ় (Anthony Albanese) ব্যক্তিগত ক্যারিশ্মায় বাজিমাত করলেন। কানাডার মতই অস্ট্রেলিয়াতেও বিরোধী দলনেতা নিজের আসনেই হেরে গেলেন। কানাডার মত অস্ট্রেলিয়াতেও ট্রাম্প শাসক দলের হার চেয়েছিলেন। সেখানে কানাডার মতই অস্ট্রেলিয়ার জনগণও মূল্যবৃদ্ধির ইস্যুর চেয়েও বেশী গুরুত্ব দিলেন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোকে। দিনের শেষে কানাডার মতই অস্ট্রেলিয়াতেও ট্রাম্প পন্থীদের হতাশ হতে হল।

আরও তিন বছর দেশের সিংহাসনে অ্যালবানেজ়

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন বড় জয় পেল সে দেশের শাসক দল অস্ট্রেলিয়ান লেবার পার্টি (Australian Labor Party)। আরও তিন বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকছেন অ্যান্থনি অ্যালবানেজ়। ২০২২ সালে সাধারণ নির্বাচনে জিতে দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ক্রিকেটের ভক্ত অ্যালবানেজ়। এবার নির্বাচনে অ্যালবানেজ়কে হারাতে আদাজল খেয়ে নেমেছিলেন লিবারল অস্ট্রেলিয়ান পার্টি (LIB) প্রধান তথা বিরোধী দলনেতা পিটার ডুট্টন। ট্রাম্পের মতই তিনি ঢালাও সংস্কার নীতিতে সরকারী কর্মীদের ছাঁটাই, অভিবীসাদের দেশে ফিরত পাঠানোর ঘোষণা করে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চেয়েছিলেন। যা দেখে চিনের সংবাদমাধ্যমে, অজি বিরোধী দলনেতা ডুট্টনকে ট্রাম্পের স্বস্তার কপি বলেও কটাক্ষ করেছিলেন। সেই ডুট্টোনের দলের ভরাডুবি তো হলই, সঙ্গে তিনি নিজেও ভোটে হেরে গেলেন। আরও পড়ুন- কারাগারে যৌন নির্যাতনের শিকার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান! মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে লেবার পার্টির

অ্যালবানেজ়-এর লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। শনিবার সন্ধ্য়া ৭টা পর্যন্ত (ভারতীয় সময়) দেশের ১৫০টি আসনের মধ্যে শাসক দল 'অস্ট্রেলিয়ান লেবার পার্টি' ৮৫টি আসনে জিতেছে, সেখানে প্রধান বিরোধী দল 'লিবারেল পার্টি' মাত্র ৩৭টি আসন পেয়েছে। গতবারের চেয়ে বেশী আসনে জিতে ক্ষমতায় ফিরছেন অ্যান্থনি অ্যালবানেজ় তা ভোট গণনার কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায়।

ট্রাম্পের নীতির বিরোধী ভোট অস্ট্রেলিয়াতেও

ক দিন আগে হওয়া কানাডার নির্বাচনের মতই অস্ট্রেলিয়ার ভোটেও ডোনাল্ড ট্রাম্প বড় ফ্যাক্টার ছিলেন। ট্রাম্পের শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী অ্যালবানেজ় কড়া হয়েছিলেন। অন্যদিকে, বেশ কিছু ক্ষেত্রে ট্রাম্পের নীতিতেই হাঁটার কথা বলে ভরাডুবি হল পিটার ডুট্টন-এর।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).