Bangladesh Legal Advisor Meets Top LeT Leader: পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? লস্করের বাংলাদেশ মডিউলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ ইউনুসের প্রতিনিধির, রিপোর্ট
২০০৯ সালে ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে যে বিস্ফোরণ হয়,তা লস্করের বাংলাদেশ মডিউলের এই প্রধান হারুণ ইজহারের অঙ্গুলি হেলনে। এবার পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যে হারুণ ইজহারের সঙ্গে আসিফ নজরুলের এই সাক্ষাতে ভারতের চিন্তা বাড়ছে।
দিল্লি, ২৫ এপ্রিল: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর এবার বাংলাদেশের (Bangladesh) অন্তবর্তী সরকারের আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেখা করলেন লস্করের বাংলাদেশ মডিউলের প্রধান হারুণ ইজহারের সঙ্গে। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর এবার এমনই খবর প্রকাশ্যে আসছে সূত্রের মাধ্যমে।
জানা যাচ্ছে, বুধবার বিকেলে আসিফ নজরুলের ঢাকায় (Dhaka) যে সরকারি অফিস রয়েছে, সেখানেই তিনি হারুণ ইজহারের (LeT Operative) সঙ্গে দেখা করেন। হারুণ ইজহারের সঙ্গে বাংলাদেশ সরকারের এক প্রতিনিধির এই সাক্ষাৎ কী কারণে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।
মহম্মদ ইউনুস সরকারের প্রতিনিধি কেন লস্কর নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন, তা নিয়ে ধোঁয়াশা ছড়াচ্ছে...
#Bangladesh #Yunus #Terrorismhttps://t.co/5NjwM8ieoY
— Sajeeb Wazed (@sajeebwazed) April 24, 2025
প্রসঙ্গত বাংলাদেশের মাটিতে বসে একাধিক জঙ্গি হামলার পরিকল্পনা হারুণ ইজহার করে। বিভিন্ন জায়গায় যাতে জিহাদিরা ছড়িয়ে পড়তে পারে, সেই পরিকল্পনা হারুণ ইজহারের মস্তিষ্ক প্রসূত। বাংলাদেশের মাটিতে বসেই লস্করের এই প্রধান একাধিক জঙ্গি হামলার পরিকল্পনা করে বলে খবর। এবার বাংলাদেশের সেই লস্কর মডিউলের প্রধানের সঙ্গে ইউনুস সরকারের প্রতিনিধি কেন সাক্ষাৎ করলেন,তা নিয়ে চিন্তা বাড়ছে।
ভারতের গোয়েন্দা সূত্র মারফৎ এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের উপর দিল্লির কড়া নজর রয়েছে।
এদিকে হারুণ ইজহারের সঙ্গে সাক্ষাতের আগে আসিফ নজরুল নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালদের আক্রমণ করেন পহেলগামে হামলার জন্য।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

