Pakistan Opens Attari-Wagah Border: নাগরিকদের কষ্ট দেখেও চুপ, বাচ্চা, বৃদ্ধদের নিয়ে ঠায় বসেছিলেন বহু মানুষ, ঘুম ভেঙে অবশেষে পাকিস্তানিদের ফেরৎ নিচ্ছে ইসলামাবাদ, শেহবাজ় সরকারের কী অবস্থা দেখুন
পাক নাগরিক সূরয কুমার বলেন, তিনি তাঁর বৃদ্ধা মাকে নিয়ে ভারতে এসেছিলেন হরিদ্বারে যাওয়ার জন্য। ৪৫ দিনের ভিসায় তিনি ভারতে আসেন। তবে পহেলগাম হামলার পর তাঁদের ফিরে যাওয়ার কথা বলা হয়। শুক্রবার সকালে আত্তারি সীমান্তে সূরয কুমার হাজির হন তাঁর বৃদ্ধা মাকে নিয়ে। তবে গেট বন্ধ ছিল।
দিল্লি, ২ মে: ওয়াঘা-আত্তারি সীমান্তের (Attari-Wagah Border) গেট খুলল পাকিস্তান। শর্ট-টার্ম ভিসায় পাকিস্তানের যে নাগরিকরা এতদিন ভারতে ছিলেন, তাঁদের ফেরৎ নিচ্ছে পাক সরকার (Pakistan)। আত্তারি-ওয়াঘা সীমান্তের গেট খুলে বসে থাকা পাক নাগরিকদের দেশে ফেরাচ্ছে পাকিস্তান। শর্ট-টার্ম ভিসায় যাঁরা ভারতে হাজির হন, দিল্লির নির্দেশিকার পর নির্দিষ্ট সময় মেপে সেই পাক নাগরিকদের ভারত (India) ছাড়তে হয়। ওয়াঘা-আত্তারি সীমান্তে বসে থাকা পাক নাগরিকরা তাঁদের দেশে ফেরৎ যেতে চাইলেও, বেশ কয়েক ঘণ্টা চুপ করে বসে থাকে ইসলামাবাদ (Islamabad) । অবশেষে নিজেদের ঘুম ভাঙিয়ে পাক নাগরিকদের ফেরৎ নিচ্ছে পাকিস্তান।
গত মঙ্গলবার থেকে পাকিস্তান ওয়াঘা-আত্তারি সীমান্তের গেট বন্ধ করে রাখে। ফলে পাকিস্তানে ফেরৎ যাওয়া হয় না সে দেশের নাগরিকদের। যার জেরে পাক নাগরিকরা ঠায় তাঁদের সীমান্তের গেটের সামনে বসে থাকেন। পাকিস্তান গেট না খোলায় অসহায়ভাবে বসে থাকতে দেখা যায় সে দেশের বহু মানুষকে।
আত্তারি-ওয়াঘা সীমান্তের গেট খুলল পাকিস্তান...
Attari, Punjab: Families intending to return to Pakistan have started arriving at the Attari-Wagah Border. However, despite the gates being scheduled to open at 10:00 AM, no movement has been observed and the BSF has not allowed anyone to cross pic.twitter.com/SBRq7YJClq
— IANS (@ians_india) May 2, 2025
পাক নাগরিক সূরয কুমার বলেন, তিনি তাঁর বৃদ্ধা মাকে নিয়ে ভারতে এসেছিলেন হরিদ্বারে যাওয়ার জন্য। ৪৫ দিনের ভিসায় তিনি ভারতে আসেন। তবে পহেলগাম হামলার পর তাঁদের ফিরে যাওয়ার কথা বলা হয়। শুক্রবার সকালে আত্তারি সীমান্তে সূরয কুমার হাজির হন তাঁর বৃদ্ধা মাকে নিয়ে। তবে গেট বন্ধ ছিল। সেই থেকে বয়ষ্ক মাকে নিয়ে সূরয গেটের সামনে বসেছিলেন। এরপর শুক্রবার সকাল ১০টায় গেট খোলে পাকিস্তান।
পহেলগামে হামলার (Pahalgam Terror Attack) পর ভারত, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। পাকিস্তানের সঙ্গে যেটুকু কূটনৈতিক সম্পর্ক ছিল, তা খারিজ করা হয় দিল্লির তরফে। তার মধ্যেই রয়েছে সমস্ত পাক নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাকিস্তানের ফেরৎ পাঠানোর কাজ।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

