Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি? হোয়াইট হাউসে 'ফলপ্রসূ' বৈঠক ট্রাম্প ও জেলেনস্কির
এরপর থেকেই নানা উত্থানপতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে ইউক্রেন-আমেরিকা সম্পর্ক। তারপর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও জেলেনস্কি।
নয়াদিল্লিঃ পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সেখানেই উপস্থিত ছিলেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (Zelenskyy)। এবার ভ্যাটিকানেই বৈঠকে বসলেন দুই রাষ্ট্রপ্রধান। শান্তির পথ খুঁজতে আরও একবার উদ্যোগী আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানা গিয়েছে, ‘শনিবার পোপের শেষকৃত্য শুরু হওয়ায় আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একান্তে বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা। এই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বৈঠকের বিভিন্ন ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে, দু'টি চেয়ারে মুখোমুখি বসে ট্রাম ও জেলেনস্কি। এই বৈঠক প্রসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশা করি আমরা দেশের মানুষকে রক্ষা করতে পারব। দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে দেশে। দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারব।" যদিও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি জেলেনস্কি।
হোয়াইট হাউসে মুখোমুখি ট্রাম্প-জেলেনস্কি
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে কোমর বেঁধে লেগেছিলেন ট্রাম্প। যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ডাকা হয় জেলেনস্কিকে। সেখানেই কথায়-কথায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে না খেয়েই বেরিয়ে আসেন জেলেনস্কি। এরপর থেকেই নানা উত্থানপতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে ইউক্রেন-আমেরিকা সম্পর্ক। তারপর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি? হোয়াইট হাউসে 'ফলপ্রসূ' বৈঠক ট্রাম্প ও জেলেনস্কির
After meeting with Zelenskyy, Trump questions Putin's willingness to stop Ukraine war
Read @ANI Story | https://t.co/3UW8C5oAwv#Russia #Ukraine #DonaldTrump #VolodymyrZelenskyy #VladimirPutin pic.twitter.com/3U5ziUwmfw
— ANI Digital (@ani_digital) April 27, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

