Israeli Lawmakers Expelled After Disrupting Trump Speech: ট্রাম্পই 'ঈশ্বর' ইজরায়েলে? মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বাধা, ২ সাংসদকে গলা ধাক্কা দিয়ে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হল, দেখুন ভিডিয়ো

মার্কিন প্রেসিডেন্ট যখন ইজরায়েলি সংসদ ভবনে দাঁড়িয়ে ব্ক্তৃতা শুরু করেন, সেই সময় ছন্দ পতন হয়। ট্রাম্পের বক্তৃতায় বাধা সৃষ্টি করে চেঁচাতে থাকেন ইজরায়েলের দুই সাংসদ। অফার ক্যাসিফ এবং আয়মান ওডেহ, চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন ট্রাম্পের বক্তৃতার মাঝে। যার জেরে বক্তৃতা থামিয়ে কার্যত চুপ হয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump In Israeli Parliament (Photo Credit: X/PTI)

দিল্লি, ১৩ অক্টোবর: গাজ়ায় (Gaza) শান্তি চুক্তি সম্পন্ন করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের শান্তি চুক্তির ফলে ইজরায়েল (Israel) এবং হামাসের মাঝে যুদ্ধ বিরতি (Gaza Ceasefire) সম্পন্ন হয়েছে। শান্তি চুক্তি ফলপ্রসূ শুক্রবার দুপুর থেকে হওয়ার পর সোমবার তেল আভিভে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তির জেরে ২ বছর ধরে আটকে রাখা পণবন্দিদের মুক্ত করে হামাস। অন্যদিকে ইজরায়েলও প্যালেস্তিনীয় বন্দিদের ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) হাজির করতে শুরু করে। যার জেরে দু তরফেই জরুরি পদক্ষেপ নেওয়া হয় গাজ়ায় শান্তি নামাতে।

এসবের মাঝে ইজরায়েলে হাজির হন ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প যখন ইজরায়েলের সংসদ ভবনে প্রবেশ করেন, সেই সময় ইজরায়েলিরা দাঁড়িয়ে থেকে তাঁকে অভিবাদন জানান। তবে কথায় বলে, শেষ ভাল যাঁর, সব ভাল তাঁর। যা ট্রাম্পের ইজরায়েলি সংসদে পৌঁছনোর পর আর সম্ভব হয়নি।

আরও পড়ুন: Trump Gets Standing Ovation: গাজ়ায় যুদ্ধ থামানোয় ইজরায়েল সংসদে ট্রাম্পকে অভিবাদন, বিরল সম্মান মার্কিন প্রেসিডেন্টকে, দেখুন ভিডিয়ো

মার্কিন প্রেসিডেন্ট যখন ইজরায়েলি সংসদ ভবনে দাঁড়িয়ে ব্ক্তৃতা শুরু করেন, সেই সময় ছন্দ পতন হয়। ট্রাম্পের বক্তৃতায় বাধা সৃষ্টি করে চেঁচাতে থাকেন ইজরায়েলের দুই সাংসদ। অফার ক্যাসিফ এবং আয়মান ওডেহ, চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন ট্রাম্পের বক্তৃতার মাঝে। যার জেরে বক্তৃতা থামিয়ে কার্যত চুপ হয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

যা সহ্য করতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ায় অফার ক্যাসিফ এবং আয়মান ওডেহকে সংসদ থেকে বের করে দেওয়া হয়। চড়, থাপ্পড় মেরে, গলা ধাক্কা দিয়ে ক্যাসিফ এবং ওডেহকে পার্লামেন্টের বাইরে বের করে দেওয়া হয়।

দেখুন সেই ভিডিয়ো যেখানে ট্রাম্পের সামনেই দুই সাংসদকে পার্লামেন্ট থেকে বের করে দেয় নেতানিয়াহু সরকার...

ইজরায়েল পার্লামেন্টের ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

মার্কিন প্রেসিডেন্টের সামনেই নিজের দেশের দুই সাংসদকে গলা ধাক্কা দিয়ে পার্লামেন্ট থেকে বের করে দেয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। যে ভিডিয়ো নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2025 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).