Pakistan: পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ টাইট জিন্স, টি-শার্ট, মেকআপ, দুল আরও কত কী!
ছাত্রছাত্রীদের জন্য নয়া পোশাকবিধি চালু করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়। মাসখানেক আগে সেদেশের ফেডারেল ডিরেক্টরি অফ এডুকেশন এই মর্মে নোটিস জারি করেছিল। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হল।
ইসলামাবাদ, ২৯ ডিসেম্বর: ছাত্রছাত্রীদের জন্য নয়া পোশাকবিধি চালু করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়। মাসখানেক আগে সেদেশের ফেডারেল ডিরেক্টরি অফ এডুকেশন এই মর্মে নোটিস জারি করেছিল। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হল। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ছাত্ররা আর চাপা , টাইট জিন্স, ছেঁড়া জিন্স , রংচটা জিন্স, প্রচুর পকেটওয়ালা ট্রাউজার পরতে পারবেন না। টি-শার্টে লেখা থাকবে না কোনও বার্তা। খবরে প্রকাশ, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সলাবাদের টোবা টেক সিং সাব ক্যাম্পাসে এই বিজ্ঞপ্তি কার্যকর হচ্ছে। এছাড়াও চপ্পল, চটিজুতো, বান্দানা, টুপি, দুল, যেকোনও রকমের ভেস্ট, লম্বাচুল, পনিটেল, হাতের ব্যান্ড, ব্রেসলেটের উপরে বসেছে নিষেধাজ্ঞা।
একইভাবে ছোট পোশাক, টাইট জিন্স, জিন্স টি-শার্ট, ভারী গয়নাগাটি পরে মেকআপ করে কলেজে আসতে পারবেন না ছাত্রীরা। এর ইসলামাবাদের শিক্ষিকাদের উপরে পোশাকবিধি জারি করে বলা হয়, তাঁরা জিন্স ও টাইটস পরতে পারবেন না। এবং শিক্ষকরাও জিন্স ও টি-শার্ট পরতে পারবেন না। অশিক্ষক কর্মীদেরও এই নিয়মাবলী অনুসরণ করতে হবে। নিত্য চুল, দাড়ি কাটা, নখ কাটা, পরিচ্ছন্ন হয়ে কর্মক্ষেত্রে আসতে হবে। সুগন্ধী ব্যবহারের উপরেও জারি হয়েছে নিয়ম। আরও পড়ুন-Akbar ‘Allahabadi's Name Changed to Akbar 'Prayagraji': আকবর এলাহাবাদি হয়ে গেলেন আকবর ‘প্রয়াগরাজি’! ব্যাপারটা কী?
কর্মক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ফর্মাল পোশাক পরতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন এই নিয়ম সকলকেই মানতে হবে। এবার পড়ুয়াদের উপরে বলবৎ হল সেই পোশাকবিধি। এর আগে খাইবার পাখতুন খাওয়ার দুটি বিশ্ববিদ্যালয় এই নিয়মের অধীনে এসেছে।
(The above story first appeared on LatestLY on Dec 29, 2021 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

