Philippines Earthquake: শনিবার রাতে জোড়া ভূমিকম্প ফিলিপিন্সে, বাড়ির দেওয়াল ধসে মৃত্যু ১ মহিলার, আহত ২
সন্ধ্যায় ফিলিপিন্সের মিন্দানোর পর রাতে দক্ষিণ ফিলিপিন্সে তীব্র মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। যার জেরে বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত মহিলার স্বামী এবং সন্তান।
শনিবার রাতে জোড়া ভূমিকম্প ফিলিপিন্সে। দক্ষিণ ফিলিপিন্সে তীব্র মাত্রায় আঘাত হানে ভূমিকম্প (Philippines Earthquake)। যার জেরে বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত মহিলার স্বামী এবং সন্তান। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩৭ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। হিনাতুয়ান শহরের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্প। এদিন সন্ধ্যায় ফিলিপিন্সের (Philippines) মিন্দানো (Mindanao) সংলগ্ন এলাকাতেও ৭.৬ মাত্রায় তীব্র কম্পন অনুভূত হয় স্থানীয়দের।
আরও পড়ুনঃ লাদাখের পর বাংলাদেশ, রিখটার স্কেলে ৫.৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে ওপার বাংলায়
দেখুন টুইট...
A 7.4-magnitude offshore #earthquake that hit southern #Philippines has killed at least one person and injured two others, local authorities reported.
The local disaster reduction office reported that a woman from Tagum City in Davao del Norte province was killed when a wall of… pic.twitter.com/tbGA1OnF0d
— IANS (@ians_india) December 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

