Indian Drowns To Reach US From Canada: নদী পেরিয়ে কানাডা থেকে নিউ ইয়র্কে প্রবেশের চেষ্টা, ভেসে গেলেন ৪ ভারতীয়

গত ২ ফেব্রুয়ারি কানাডায় পৌঁছন ওই ৪ ভারতীয়। কানাডায় ওই ৪ জন কি বেড়াতে গিয়েছিলেন না অন্য কোনও উদ্দেশ্যে যান, সে বিষয়ে খোঁজ চলছে বলে জানান গুজরাটের মেহসেনার পুলিশ সুপার।

Indian Drowns To Reach US From Canada: নদী পেরিয়ে কানাডা থেকে নিউ ইয়র্কে প্রবেশের চেষ্টা, ভেসে গেলেন ৪ ভারতীয়
Boat Capsize In US (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ এপ্রিল: নদী (River) পেরিয়ে কানাডা (Canada) থেকে নিউ ইয়র্কে প্রবেশ করতে গিয়ে মৃত্যু ৪ ভারতীয়র (Indian)। কিউবিক-নিউ ইয়র্ক সীমান্তে সেন্ট লরেন্স নদীতে নৌকাডুবির জেরে ৪ ভারতীয়র মৃত্যু হয়। ৪ জনই গুজরাটের বাসিন্দা। জানা যায়, অবৈধভাবে কানাডা থেকে নিউ ইয়র্কে প্রবেশ করছিলেন ওই ৪ ভারতীয়। সেন্ট লরেন্স নদী পেরিয়ে অবৈধভাবে মার্কিন মুলুকে প্রবেশ করতে গিয়েই গুজরাটের এই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। মা, বাবা এবং দুই সন্তানের সলিল সমাধি হয় সেন্ট লরেন্স নদীতে।

রিপোর্টে প্রকাশ, গত ২ ফেব্রুয়ারি কানাডায় পৌঁছন ওই ৪ ভারতীয়। কানাডায় ওই ৪ জন কি বেড়াতে গিয়েছিলেন না অন্য কোনও উদ্দেশ্যে যান, সে বিষয়ে খোঁজ চলছে বলে জানান গুজরাটের (Gujarat) মেহসেনার পুলিশ সুপার। ভিজিটর ভিসা নিয়েই ওই ৪ জন মাসখানেক আগে কানাডায় পৌঁছন বলে জানা যায়। তারপর হটাৎ করে তাঁদের এই পরিণতি কীভাবে হল, তার খোঁজ শুরু করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).