Donald Trump On PM Modi: আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছের..., ব্রিটেন সফরে মোদীকে নিয়ে ট্রাম্পের গলায় ভিন্ন সুর

কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কযুদ্ধের ঘোষণা করেছিলেন ভারত সরকারের বিরুদ্ধে।

Donald Trump On PM Modi: আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছের..., ব্রিটেন সফরে মোদীকে নিয়ে ট্রাম্পের গলায় ভিন্ন সুর
Narendra Modi, Donald Trump (Photo Credit: File Photo)

কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুল্কযুদ্ধের ঘোষণা করেছিলেন ভারত সরকারের বিরুদ্ধে। সেই ট্রাম্পের সুর নরম হল অবশেষে। ব্রিটেন সফরে গিয়ে ভারত খুব কাছের বলে মন্তব্য করে বসলেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাল্টা মোদীও ভারত-আমেরিকা সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছেন। এদিকে সম্পর্ক কিছুটা উন্নত হওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট যে শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল, তা অনেকটাই কমতে পারে বলে আশা রাখছে ভারতীয় অর্থমন্ত্রক।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প

বৃহস্পতিবার ব্রিটেন থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি ফোন করেছিলেন। তাঁর কাছে ভারত ও ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত কাছের। নরেন্দ্র মোদী অসাধারণ কাজ করছেন। উনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে সমর্থন জানিয়েছেন। মোদীর সঙ্গে যে ফোনে সুন্দর আলোচনা হয়েছে, সেকথাও জানান তিনি। এমনকী ভারত-আমেরিকার বৈশ্বিক সম্পর্ক আরও মজবুত করারও বার্তা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী

গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথন হওয়ার পরই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ট্রাম্পের চেষ্টাকেও সমর্থন করেছেন তিনি। ফলে আগামীদিনে দুই দেশের শান্তিপূর্ণ আলোচনা হলে আদপে ভারতীয়দের পক্ষেই লাভবান হবে বলে মনে করছেন অনেকে।

(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 10:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).