'ধর্ষণ'থেকে বাঁচতে যুবককে খুন করে দেহ মাটির তলায় পুঁতে দিল গৃহবধূ

ধর্ষণ (Rape) করতে গিয়ে নিজেই খুন হল এক যুবক। খুনের (Murder) তিন দিন পর উদ্ধার হল নিহত যুবকের পচাগলা দেহ। নিজেকে ধর্ষকের হাত থেকে বাঁচাতে যুবককে খুন করার পর, তার দেহ কলাবাগানে পুঁতে দিয়েছিল গৃহবধূ।

'ধর্ষণ'থেকে বাঁচতে যুবককে খুন করে দেহ মাটির তলায় পুঁতে দিল গৃহবধূ
Representational Image. (Photo Credit: File Photo)

কলকাতা, ২৮ জুলাই: ধর্ষণ (Rape) করতে গিয়ে নিজেই খুন হল এক যুবক। খুনের (Murder) তিন দিন পর উদ্ধার হল নিহত যুবকের পচাগলা দেহ। নিজেকে ধর্ষকের হাত থেকে বাঁচাতে যুবককে খুন করার পর, তার দেহ কলাবাগানে পুঁতে দিয়েছিল গৃহবধূ। অন্তত গৃহবধূর দাবি তেমনই। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে এমনই এক ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে মত্ত অবস্থায় প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

অভিযোগ, সেই সময়ই ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই গৃহবধূ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর রাতের অন্ধকারে খুনের পর বাড়ির পাশের কলাবাগানে দেহ পুঁতে দেয়। যদিও ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নিহত যুবকের দাদা। আরও পড়ুন-মোদিকে চিঠি লেখা নিয়ে অপর্না সেনদের বিরুদ্ধে মামলা, দেশের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ

গৃহবধূর অভিযোগ মদ্যপ অবস্থায় 'ধর্ষণের চেষ্টা'করেছিল যুবক। তার হাত থেকে বাঁচতেই তাকে খুন করে কলাবাগানে সে দেহ পুঁতে দিয়েছিল। নিহত যুবকের নাম তপন সাউ। উস্তি থানা এলাকার সরাচির সাউ পাড়ার বাসিন্দা ছিল ওই যুবক। কিন্তু কীভাবে জানা যায় ঘটনা? দুদিন পর ওই গৃহবধূ নিজেই গিয়ে, পুলিসের কাছে খুনের কথা স্বীকার করেন। এরপরই পুলিস এসে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে।

অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের দাদার অভিযোগ, পুরনো শত্রুতার জেরে পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁর ভাইকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jul 28, 2019 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).