Buddhadeb Guha In Hospital: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেহ গুহ
ফের হাসপাতালে ভর্তি করা হল সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে (Buddhadeb Guha)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এপ্রিলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৮৫ বছরের এই লেখক। মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
কলকাতা, ৪ অগাস্ট: ফের হাসপাতালে ভর্তি করা হল সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে (Buddhadeb Guha)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এপ্রিলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৮৫ বছরের এই লেখক। মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেববাবুর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। আরও পড়ুন: SKOCH Award: চারটি 'স্কচ অ্যাওয়ার্ড' জয় বাংলার, টুইটে অভিনন্দনবার্তা মুখ্যমন্ত্রীর
হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা। সাহিত্যিকের দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
(The above story first appeared on LatestLY on Aug 04, 2021 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

