Kolkata: রিকশায় ওড়না জড়িয়ে বাঁশদ্রোণীতে মৃত্যু মহিলার

ই রিকশায় (E-Rickshaw) ওড়না জড়িয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) বাঁশদ্রোণী (Bansdroni) থানা এলাকায়। মৃতের নাম সবিতা মিস্ত্রী। বাঁশদ্রোণী থানার অন্তর্গত ব্রহ্মপুর–বাদামতলা এলাকার সম্প্রীতি অ্যাপার্টমেন্টের বাসিন্দা তিনি।

Kolkata: রিকশায় ওড়না জড়িয়ে বাঁশদ্রোণীতে মৃত্যু মহিলার
ছবিটি প্রতীকী

কলকাতা, ২৯ নভেম্বর: ই রিকশায় (E-Rickshaw) ওড়না জড়িয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) বাঁশদ্রোণী (Bansdroni) থানা এলাকায়। মৃতের নাম সবিতা মিস্ত্রী। বাঁশদ্রোণী থানার অন্তর্গত ব্রহ্মপুর–বাদামতলা এলাকার সম্প্রীতি অ্যাপার্টমেন্টের বাসিন্দা তিনি।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ওই মহিলার ভাই মারা গেছেন সম্প্রতি। সামনেই শ্রাদ্ধানুষ্ঠান। এদিন দুপুর ৩টে নাগাদ তাই সবিতা ভাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেই কথা বলতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্বামী নিরঞ্জন এবং বোন। তিনজনে একটি ই রিকশায় উঠেছিলেন। কিন্তু কিছুটা যাওয়ার পরই আচমকা সবিতার চুড়িদারের ওড়না রিকশার চাকায় আটকে যায়। মুহূর্তে গলায় ফাঁস লেগে যায় তাঁর। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সবিতাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: Majerhat Bridge: আগামী ৩ ডিসেম্বর নবনির্মিত মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিনের ব্যবধানে ভাই-বোনের মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কথা বলা হবে মৃতের স্বামীর সঙ্গে।

(The above story first appeared on LatestLY on Nov 29, 2020 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).