Coronavirus in West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯০ জন, উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যা

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১,১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২,৮৩৮। অবশ্য একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১৮ জন মানুষ করোনা-মুক্ত হয়েছেন। তবে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৯২৭।

Coronavirus in West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৩৯০ জন, উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যা
Representational Image | (Photo Credit: PTI)

কলকাতা, ১৪ জুলাই: মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১,১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২,৮৩৮। অবশ্য একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭১৮ জন মানুষ করোনা-মুক্ত হয়েছেন। তবে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৯২৭।

মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৯৩১। অর্থাৎ সুস্থতার হার প্রায় ৬০.৬৯%। কিন্তু মৃত্যুর সংখ্যায় কিছুতেই বাঁধ দেওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। ফলে রাজ্যে মোট করোনা-মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০! ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। মৃত্যুও হয়েছে ৭ জনের। ফলে শুধু কলকাতাতেই মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আরও পড়ুন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় রাজ্যে সংক্রমণের হার অনেকটাই কম, আশ্বাস স্বরাষ্ট্রদফতরের

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মানুষের সংখ্যা ২৯৩, হাওড়ায় ১১৯। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন মানুষ। ভারতে রবিবার সারাদিনে নতুন সংক্রামিত ২৮ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ৫০০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা (Coronavirus Tally) ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪। মৃত্যুমিছিলে শামিল ২৩ হাজার ১৭৪ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। সংক্রামিতর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৯ জন।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2020 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).