Weather Update: ডিসেম্বরে নামবে পারদ, প্রায় ৫ ডিগ্রি কমে পড়বে জাঁকিয়ে শীত

ধারাবাহিকভাবে সপ্তাহখানেক ধরে ঠান্ডা (Cold) প্রায় একই জায়গায় রয়েছে। কলকাতা (Kolkata) ও সংলগ্ন শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির (18 Degree) আশেপাশেই ঘোরাফেরা করছে। উত্তরের (North) জেলাগুলিতে (Districts) তাপমাত্রা আরও কম। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, নভেম্বরের শেষ পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে। তবে সকাল ও বিকেলের দিকে একটু বেশি ঠান্ডা অনুভব হতে পারে। বাতাসে আদ্রতাও অনেকটা কম থাকবে। পাকাপাকিভাবে এখনও পর্যন্ত শীত নেই, তবে ঠান্ডার আমেজ এরকমই থাকবে।

Weather Update: ডিসেম্বরে নামবে পারদ, প্রায় ৫ ডিগ্রি কমে পড়বে জাঁকিয়ে শীত
শীতের আমেজ ও রৌদ্রোজ্জ্বল থাকবে শহর/ প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

কলকাতা, ২২ নভেম্বর: ধারাবাহিকভাবে সপ্তাহখানেক ধরে ঠান্ডা (Cold) প্রায় একই জায়গায় রয়েছে। কলকাতা (Kolkata) ও সংলগ্ন শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির (18 Degree) আশেপাশেই ঘোরাফেরা করছে। উত্তরের (North) জেলাগুলিতে (Districts) তাপমাত্রা আরও কম। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, নভেম্বরের শেষ পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে। তবে সকাল ও বিকেলের দিকে একটু বেশি ঠান্ডা অনুভব হতে পারে। বাতাসে আদ্রতাও অনেকটা কম থাকবে। পাকাপাকিভাবে এখনও পর্যন্ত শীত নেই, তবে ঠান্ডার আমেজ এরকমই থাকবে।

আবহাওয়া দফতরের খবর (IMD) অনুযায়ী, উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) এবং হিমাচল প্রদেশে (Himachal Pradesh) তুষারপাত চলছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম শীতল হাওয়ার সামনে আর কোনও বাধা নেই বলেই জানা গেছে। আরও পড়ুন, কমল তাপমাত্রা, আমেজ থাকলেও পাকাপাকি শীত পড়তে আরও কয়েকদিনের অপেক্ষা

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে ঘন কুয়াশা (Fog) থাকবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গেও (South Bengal) আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই (No rain)। শুকনোই থাকবে আবহাওয়া। দুপুরের মিঠে রোদে রোদ পোহানোর অপেক্ষার অবসান হল অবশেষে। কালমেগি (Kalmaegi) ঝড়ের কোনো প্রভাবই এখানে পড়বে না। ফিলিপিন্স (Philippines) উপকূলে এই ঝড় আছড়ে পড়বে।

আগামী দু থেকে তিন দিন সিকিম (Sikkim) সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ ও কাল জম্মু কাশ্মীর হিমাচলপ্রদেশ ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কেরালা ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় তামিলনাডু, কেরালা উপকূলে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(The above story first appeared on LatestLY on Nov 22, 2019 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).