West Bengal Weather Update: কমবে গ্রীষ্মের দাবদাহ, ঘনিয়ে আসছে কালো মেঘ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
হু হু করে চড়ছে পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। লকডাউন থাকায় রাস্তা প্রায় ফাঁকা। তাই গরমে তীব্রতা সরাসরি গায়ে মাখছে না কেউ। দুপুরের রোদের প্রখর তাপে অল্প বৃষ্টি জেরবার। তবে অল্প বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। তাই তুলনামূলক কমই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আপাতত জোরে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার কোনও জায়গা থাকবে না। তাই রাজ্যবাসী অপেক্ষায় বৃষ্টির। আজ বিকেলেই তীব্র ঝড়-বৃষ্টিতে ঠাণ্ডা হবে তাপমাত্রা।
কলকাতা, ১৮ এপ্রিল: হু হু করে চড়ছে পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। লকডাউন থাকায় রাস্তা প্রায় ফাঁকা। তাই গরমে তীব্রতা সরাসরি গায়ে মাখছে না কেউ। দুপুরের রোদের প্রখর তাপে অল্প বৃষ্টি জেরবার। তবে অল্প বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। তাই তুলনামূলক কমই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আপাতত জোরে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার কোনও জায়গা থাকবে না। তাই রাজ্যবাসী অপেক্ষায় বৃষ্টির। আজ বিকেলেই তীব্র ঝড়-বৃষ্টিতে ঠাণ্ডা হবে তাপমাত্রা।
শনিবার শহর কলকাতার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮২ শতাংশ। দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে তাপামাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আরও পড়ুন, লকডাউনে কেমন আছে তিলোত্তমা কলকাতা, দেখুন ভিডিয়ো
আবহাওয়া দফতররের খবর অনুযায়ী, উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত বিহারের উপর দিয়ে। এর জেরেই সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। মুর্শিদাবাদ নদিয়া বীরভূম-সহ দক্ষিণবঙ্গে ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। আগামী কয়েকদিন অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম মনিপুর ত্রিপুরা মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখান্ড উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
(The above story first appeared on LatestLY on Apr 18, 2020 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

