West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে কমল শীতের দাপট, সোমবার থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি
পশ্চিমী ঝঞ্ঝার কারণে কমল শীতের (Winter) দাপট। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিক। কলকাতা-সহ জেলাগুলিতে আজ সকালের দিকে কুয়াশার দাপট দেখা যায়। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, বেলা বাড়লেই কুয়াশা কেটে আকাশ সারাদিন পরিষ্কার হয়ে যাবে। আজ বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।
কলকাতা, ৭ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার কারণে কমল শীতের (Winter) দাপট। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিক। কলকাতা-সহ জেলাগুলিতে আজ সকালের দিকে কুয়াশার দাপট দেখা যায়। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, বেলা বাড়লেই কুয়াশা কেটে আকাশ সারাদিন পরিষ্কার হয়ে যাবে। আজ বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।
তবে সোমবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও আরও ৬টি জেলায় রয়েছে বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে কলকাতার আংশিক মেঘলা থাকবে। সব মিলিয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। উধাও হবে শীতের কনকনানি। আরও পড়ুন: COVID-19: রাজ্যে ফের বাড়ল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৫,৪২১ জন
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান ও পশ্চিম পাকিস্তানের উপর রয়েছে। এটা ক্রমশই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যার আগামীদিনে শীত কমবে বঙ্গে।
(The above story first appeared on LatestLY on Jan 07, 2022 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

