West Bengal SIR: এসআইআর-এর অগ্রগতি পর্যালোচনার জন্য আগামীকাল আবার পশ্চিমবঙ্গ সফরে নির্বাচন কমিশনের দল

ECI Team In Bengal (Photo credit: X@@airnews_kolkata)

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী(SIR)-এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট যন্ত্র, ইভিএম-এর পরীক্ষা-নিরীক্ষা কর্মসূচীতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এরাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল সাড়ে ১১ টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এর পর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ ২৪ পরগণার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে।

বুধবার (19th November) তারা নদীয়া ও মুর্শিদাবাদ, বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন তাঁরা। প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ।

আগামী শুক্রবার (২১ নভেম্বর ) ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দলের আগামী বিশে নভেম্বর রাজ্যে আসছেন।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে রাজ্যে প্রায় ৯৯.৬ শতাংশ ভোটারকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও, শহরাঞ্চলের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনও বড় সমস্যা রয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩৬টি শহর-কেন্দ্রীক কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোটার নিখোঁজ। নির্দিষ্ট ঠিকানায় তিন দফা পরিদর্শন করা সত্ত্বেও বুথ-স্তরের কর্মীরা তাঁদের খুঁজে পাননি। ফলে ওইসব এলাকায় গণনা ফর্ম বিতরণের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।

শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। কমিশনের আশঙ্কা, এই পরিস্থিতির আড়ালে ভুতুড়ে ভোটারের অস্তিত্ব লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement