Sanjay Roy: আমৃত্যু কারাবাস নয়, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা দায়ের রাজ্য সরকারের
নিম্ন আদালতের রায় ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হাইকোর্টের দারস্ত রাজ্য সরকার। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় দোষী সিভিক ভলান্টিয়ারের ফাঁসির চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য।
বিরল থেকে বিরলতম ঘটনা নয়, সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণের ভিত্তিতে ফাঁসি নয়, বরং আমৃত্যু কারাবাসের সাজা হয়েছে সঞ্জয় রায়ের (Sanjay Roy)। নিম্ন আদালতের রায় ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হাইকোর্টের দারস্ত রাজ্য সরকার। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় (RG Kar Case) দোষী সিভিক ভলান্টিয়ারের ফাঁসির চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য।
সোমবার শিয়ালদহ আদালত সঞ্জয়ের রায় ঘোষণা করার পরেই অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, 'আমাদের হাতে থাকলে মৃত্যুদণ্ড নিশ্চিত করতাম'। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাকে কেন বিরল থেকে বিরলতম বলে গণ্য করা হচ্ছে না, এর সঠিক ব্যাখ্যা নেই। আমি মনে করি, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। যার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া উচিত ছিল।'
সেই ভাবনা মতই মঙ্গলে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে পালটা মামলা দায়ের করেছে রাজ্য সরকার। রাজ্যের করা এই মামলায় অনুমতি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

