West bengal Schools: অত্য়ধিক গরমের কারণে সোমবার থেকে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের অধিকাংশ জায়গায় গরমের সহ্যসীমা মাত্রা ছাড়িয়েছে। সোমবার থেকে আগামী পাঁচ দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

West bengal Schools: অত্য়ধিক গরমের কারণে সোমবার থেকে বন্ধ রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
School Children. Representational Image. (Credits: PTI)

রাজ্যের অধিকাংশ জায়গায় গরমের সহ্যসীমা মাত্রা ছাড়িয়েছে। সোমবার থেকে আগামী পাঁচ দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। মাঝ এপ্রিলে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আর অত্যধিক গরম, তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগামিকাল, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী এক সপ্তাহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করছে নবান্ন। এই গরমে পড়ুয়াদের কষ্টের কথা ভেবে বেসরকারী স্কুলগুলিও যাতে ছুটি ঘোষণা করে সেই আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গরমের যা দশা তাতে বেসরকারী স্কুলগুলি যে মুখ্যমন্ত্রী আবেদন মেনে বন্ধ রাখতে পারে সেটা মনে করা হচ্ছে। তবে শহরের বেশ কিছু বেসরকারী স্কুলে ঘরে বসে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে।

শুধু তাপমাত্রার পারদ নয়, এবার গরমে শহরবাসীর অস্বস্তিটাও আগের চেয়ে বেশী মনে হচ্ছে। দুপুর থেকে শহরের রাস্তায় বের হওয়া যন্ত্রণার মনে হচ্ছে। যদিও কলকাতায় এখনও তাপপ্রবাহ হয়নি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতি, ও শুক্রবার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় অত্যধিক গরম পড়েছে। আরও পড়ুন-ঢাকায় রেকর্ড গরম, চলছে তাপপ্রবাহ

অত্যধিক গরমের জন্য স্কুল সহ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মমতার সিদ্ধান্ত কি শুধু আগামী সপ্তাহ নাকি আগামী দিনেও চলবে সেটা দেখার। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দিনে তাপমাত্রা কিছুটা কমলেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই যা গরম তাতে বৃষ্টি না হলে শান্তি নেই।

(The above story first appeared on LatestLY on Apr 16, 2023 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).