West Bengal Flash Flood: হড়পা বান মাল নদীতে, মৃতদের পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই মাল নদীতে হড়পা বান আসে। দুর্ঘটনার পরপরই প্রশাসনের একাধিক ব্যক্তি সেখানে হাজির হন। শুরু হয় তল্লাশি। নদীতে বোল্ডার ফেলা ছিল। ফলে প্রতিমা বিসর্জনের সময় কিছুটা অসুবিধার মুখে পড়েন মানুষ।
দিল্লি, ৬ অক্টোবর: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় আচমকা হড়পা বান (Flash Flood)। জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জেরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়। নিখোঁজ বহু। মাল নদীতে হড়পা বানের জেরে যখন পরপর ৮ জনের মৃত্যু হয়, সেই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ত্রাণ তহবিল থেকে মৃতদের ২ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। সেই সঙ্গে আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল PMNRF থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দুর্গাপুজোর আনন্দোৎসবের মধ্যে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকার এককালীন ক্ষতিপূরণ ।আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা : প্রধানমন্ত্রী @narendramodi
— PMO India (@PMOIndia) October 6, 2022
বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই মাল নদীতে হড়পা বান আসে। দুর্ঘটনার পরপরই প্রশাসনের একাধিক ব্যক্তি সেখানে হাজির হন। শুরু হয় তল্লাশি। নদীতে (River) বোল্ডার ফেলা ছিল। ফলে প্রতিমা বিসর্জনের সময় কিছুটা অসুবিধার মুখে পড়েন মানুষ। তবে সমস্ত অসুবিধার এক পাশে সরিয়ে সবাই যখন বিসর্জনে দেখতে ব্যস্ত, সেই সময় বিপর্যয় ঘটে।
হড়পা বানের (Flash Flood) জেরে মাল নদীতে যখন জল বাড়তে শুরু করে, সেই সময় কিছু বুঝে ওঠার আগেই অনেকে পড়ে যান সেখানে। ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কাজ শুরু করে জোর কদমে।
(The above story first appeared on LatestLY on Oct 06, 2022 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

