West Bengal Fire: দার্জিলিংয়ের কারখানায় ব্যাপক আগুন, ঘটনাস্থলে ৩ দমকল
আগুন নেভার বদলে উলটে আরও সাংঘাতিক চেহারা নেয়। আরও ফুলে ফেঁপে ওঠে আগুন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকল অফিসে।
দার্জিলিং, ৯ জানুয়ারিঃ দার্জিলিংয়ের (Darjeeling) নকশাল বাড়ি রথখোলা এলাকার এক কারখানায় ব্যাপক আগুন। রবিবার আচমাকাই আগুন লেগে যায় কারখানায়। উপস্থিত ছিলেন কর্মীরা। কয়েকজন কর্মীর চোখে পড়ে কারখানায় আগুন লেগেছে (West Bengal Fire)। সময় নষ্ট না করে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভার বদলে উলটে আরও সাংঘাতিক চেহারা নেয়। আরও ফুলে ফেঁপে ওঠে আগুন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকল অফিসে।
দেখুনঃ
West Bengal | A massive fire broke out in a bottle-leaf factory in Naxalbari's Rathkhola area. 3 fire engines rushed to the spot and hours later the firefighters doused the fire. pic.twitter.com/Gb8P5fUYDJ
— ANI (@ANI) January 8, 2023
কারখানায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের গাড়ি (West Bengal Fire)। কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছেন তাঁরা। তবে কী কারণে কারখানায় আগুন লেগেছে সেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ব্যপক আগুনে কারুর প্রাণনাশ হয়নি বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

