West Bengal Corona Restrictions: রাজ্যে কোভিড বিধিনিষেধ বেড়ে ১৫ সেপ্টেম্বর, বহাল থাকছে নৈশ নিয়ন্ত্রণ

পশ্চিমবঙ্গে বাড়ল কোভিড বিধিনিষেধ (West Bengal Corona Restrictions)। ৩১ অগাস্ট থেকে করোনার বিধিনিষেধ বাড়ানো হল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার আরও কিছুটা নিয়ম শিথিল হল। বহাল থাকল নৈশ নিয়ন্ত্রণ। এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টার খোলার অনুমতি মিলল।

West Bengal Corona Restrictions: রাজ্যে কোভিড বিধিনিষেধ বেড়ে ১৫ সেপ্টেম্বর, বহাল থাকছে নৈশ নিয়ন্ত্রণ
কলকাতা (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ২৮ অগাস্ট: পশ্চিমবঙ্গে বাড়ল কোভিড বিধিনিষেধ (West Bengal Corona Restrictions)। ৩১ অগাস্ট থেকে করোনার বিধিনিষেধ বাড়ানো হল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার আরও কিছুটা নিয়ম শিথিল হল। বহাল থাকল নৈশ নিয়ন্ত্রণ। এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টার খোলার অনুমতি মিলল। তবে লোকাল ট্রেন খুলে রাখার অনুমতি মিলল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) আগেই জানিয়েছেলেন, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে তবে চলবে লোকাল ট্রেন। আরও পড়ুন: বিজেপি ইডি দিয়ে যত চাপ দেবে, আমরা তত শক্তিশালী হব: অভিষেক

কোন শর্ত খুলছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টার

নির্দিষ্ট সময়ে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে খুলতে পারে প্রতিযোগিতামূলক কোচিং সেন্টার। মানতে হবে সামাজিক দূরত্ববিধি, মাস্ক সহ যাবতীয় করোনা বিধি। নিয়মিত স্যানিটাইজেশন করাতে হবে।

নৈশ নিয়ন্ত্রণে (Night Restrictions)নিয়ম

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ নিয়ন্ত্রণ জারি থাকছে। ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অত্যাবশ্যকীয় পণ্যের গাড়িকে।

(The above story first appeared on LatestLY on Aug 28, 2021 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).