Adhir Chowdhury On Ordinance: 'অর্ডিন্যান্সের মাধ্যমে আইন চাই না', ভিডিয়োতে দেখুন কেন্দ্রকে আক্রমণ করে আরও কী বললেন অধীর চৌধুরী

কর্নাটকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সোমবার তাদের দ্বিতীয় বৈঠক করতে চলেছে। তার আগেই আপ-এর দাবি মেনে দিল্লি সরকারের ক্ষমতা খর্বকারী কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে থাকার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

Adhir Chowdhury On Ordinance: 'অর্ডিন্যান্সের মাধ্যমে আইন চাই না', ভিডিয়োতে দেখুন কেন্দ্রকে আক্রমণ করে আরও কী বললেন অধীর চৌধুরী
Photo: ANI

কলকাতা: কর্নাটকে (Karnataka) বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি (Opposition meet) সোমবার তাদের দ্বিতীয় বৈঠক করতে চলেছে। তার আগেই আপ (AAP)-এর দাবি মেনে দিল্লি সরকারের ক্ষমতা খর্বকারী কেন্দ্রের অর্ডিন্যান্সের (Delhi ordinance) বিরুদ্ধে থাকার কথা ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। তারপরই এই বিষয়ে নানা মন্তব্য করছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় এই বিষয়ে মুখ খুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (West Bengal Congress President Adhir Chowdhury)।

এপ্রসঙ্গে তিনি বলেন. "গত বছরগুলিতে প্রধানমন্ত্রী মোদির সরকার (PM Modi's govt) একের পর এক, একাধিক অর্ডিন্যান্স নিয়ে এসেছে। প্রতিটি অর্ডিন্যান্সের ক্ষেত্রেই কংগ্রেস পার্টি কোনও না কোনও ভাবে তার বিরোধিতা (objected) করেছে। আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে কোনও আইন (law) চাই না।" আরও পড়ুন: Most Spoken Languages: সবচেয়ে বেশি কথা বলা হয় ইংরাজিতে আর হিন্দি তিনে, জেনে নিন ভাষার তালিকায় কোথায় রয়েছে বাংলা!

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Jul 16, 2023 11:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).