WBBSE Result Date 2024: এপ্রিল মাসের মধ্যেই বেরোবে মাধ্যমিকের ফলাফল! রেজাল্ট ডাউনলোড করুন এই wbresults.nic.in-এ

ফলাফল প্রকাশের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে লগ ইন করে...

প্রতীকী ছবি (File Image)

কলকাতা: ভোটের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ! চলতি মাসের শেষের দিকেই ২০২৪-এর মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। এপ্রিলের শেষের দিকে বা সম্ভবত ২০ এপ্রিলের পরে  ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE)-এর ফলাফল প্রকাশ করা হবে ৷  শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে  অফিসিয়াল ওয়েবসাইট  wbresults.nic.in  এবং  www.wbbse.wb.gov.in- এ লগ ইন করে তাঁদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন । 

আরও পড়ুন: West Bengal Day 2024: ‘বাংলার মাটি, বাংলার জল’- নববর্ষেই পশ্চিমবঙ্গ দিবস পালন রাজ্য সরকারের, রইল বাংলা দিবসের শুভেচ্ছা বার্তা

প্রায় ৮.৭৬ লক্ষ শিক্ষার্থী এই বছর পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়৷ ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই মাধ্যমিক রেজাল্ট  (Madhyamik Result 2024) বেরোতে পারে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement