West Bengal Weather Update: আদ্রতায় ঘায়েল বঙ্গবাসী, রাত পোহালেই বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা হাওড়া ও হুগলিতেও। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Update: আদ্রতায় ঘায়েল বঙ্গবাসী, রাত পোহালেই বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস
বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৭ এপ্রিল: কালবৈশাখীর স্বস্তি দেখতে দেখতে উধাও। গরমে পুড়ছে গোটা বাংলা। সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বেড়েছে। বুধবার সকাল থেকেই ঘেমে নেয়ে একসা হওয়ার জোগাড়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (West Bengal Weather Update) ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এটিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। তবে এর মধ্যে আশার খবর শুনিয়েছে আলিপুরের হাওয়া অফিস। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা হাওড়া ও হুগলিতেও। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঘর্মাক্ত কলেবরে যখন নাভিশ্বাস উঠছে, তখন এমন ধারাপাতের খবরে মনে আনন্দ জাগে বৈকি। আরও পড়ুন-Coronavirus Cases In India: দৈনিক সংক্রামিত ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন, ভারতে তুফান গতিতে করোনার গ্রাফ

গত রবিবার এই মরশুমের প্রথম কালবৈশাখী দেখল বাংলা। রাজ্যের বেশিরভাগ জেলাতেই ধাপে ধাপে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল কালবৈশাখীর দাপট। পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টিও হয় এদিন। এক টানা তাপপ্রবাহের জেরে বহুদিন ধরে বৃষ্টির জন্য দিন গুনছিল রাজ্য। এদিনের কালবৈশাখীর যোগ্য সঙ্গতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সেই আশার অনেকখানিই পূর্ণ করেছে। দুদিন সেই কালবৈশাখীর আফটার এফেক্ট থাকলেও বুধবার সকাল থেকে আদ্রতাজনিত অস্বস্তিতে কাতর রাজ্যবাসী। তাই আগামী কালের বৃষ্টির অপেক্ষায় ইতিমধ্যেই প্রহর গুনছে বাঙালি।

(The above story first appeared on LatestLY on Apr 07, 2021 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).