West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী, উইকএন্ডে ভিজবে রাজ্য

সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টির (West Bengal Monsoon) পর বুধবারে খানিকটা স্বস্তিবোধের সুযোগ পেয়েছিল বঙ্গবাসী৷ তবে বৃহস্পতিবারের সকালে আকাশজুড়ে মেঘের আনাগোনা সেই স্বস্তিতে বাদ সাধতে চলেছে৷

West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী,  উইকএন্ডে ভিজবে রাজ্য
Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টির (West Bengal Monsoon) পর বুধবারে খানিকটা স্বস্তিবোধের সুযোগ পেয়েছিল বঙ্গবাসী৷ তবে বৃহস্পতিবারের সকালে আকাশজুড়ে মেঘের আনাগোনা সেই স্বস্তিতে বাদ সাধতে চলেছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের আগমন ঘটতে চলেছে৷ শুক্রবার সেটি নিম্নচাপে ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলে আসছে৷ এর জেরে শহর কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ ফের বৃষ্টিতে ভিজতে চলেছে৷ তাই এদিনের আকাশে সামান্য রোদ্দুরে ঝলক দেখে বেশি আশা করবেন না৷ কারণ সপ্তাহান্তে ফের ভারীবর্ষণে ভাসতে চলেছে রাজ্য৷ আরও পড়ুন-Lottery Sambad Result September 16: তুঙ্গে বৃহস্পতি, লটারি কেটে ফলাফল জানুন অনলাইনে

পুজোর আগে এমন টানা বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী৷ শহর থেকে জেলা সর্বত্র ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুকূল ছাপিয়ে ভাসছে সমতল৷ কলকাতার মহেশতলা, ঠনঠনিয়া, বেহালা, মুক্তারামবাবু স্ট্রিটে জল দাঁড়িয়ে গেছে৷ মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়৷ রীতিমতো জলযন্ত্রণায় কাটছে সাধারণের জনজীবন৷ পুরুলিয়াতে ভারী বর্ষণের জেরে রেললাইনে ধস নেমেছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলির পরিস্থিতিও সঙ্গীন৷ এরমধ্যে ফের বৃষ্টি শুরু হলে বন্যাপরিস্থিতি যে রোখা যাবে না তা বলাই বাহুল্য৷

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2021 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).