WB Postal Circle Recruitment 2020: পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে ২০২১টি শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে (WB Postal Circle) গ্রামীণ ডাক সেবক, শাখা পোস্ট মাস্টার (BPM), সহকারী শাখা পোস্ট মাস্টার (ABPM) এবং ডাক সেবক (Dak Sevak) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্যপদের সংখ্যা ২০২১টি। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবল ভারতীয় ডাক বিভাগের (India Post) অফিসিয়াল ওয়েবসাইট http://www.appost.in-র মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ, ২০২০।

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণ নীচে দেওয়া হল-
মোট শূন্যপদ: ২০২১টি। তার মধ্যে ইউআর- ৮৮২, এসসি- ৪২৯, এসটি- ৯৪, ওবিসি- ৪০৮, EWS- ১৪৪, PWD- ৬৪)।
শিক্ষাগত যোগ্যতা:
- যে কোনও স্বীকৃত বোর্ড থেকে গণিত ও ইংরেজী (বাধ্যতামূলক বা বৈকল্পিক বিষয় হিসাবে পড়াশুনা করা হয়েছে) সহ মাধ্যমিক পরীক্ষার পাসের শংসাপত্র।
- প্রার্থীর স্থানীয় ভাষা কমপক্ষে দশম পর্যন্ত পড়াশোনা করে থাকতে হবে।
- প্রার্থীর কাছে কোনও স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কমপক্ষে ৬০ দিন মেয়াদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শংসাপত্র থাকতে হবে।
- প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে।
বয়সসীমা: ১৮.০২.২০২০ হিসাবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
আবেদনের ফি: UR/OBC/EWS Male-আবেদনের জন্য দিতে হবে ১০০ টাকা
SC, ST, Female and PwD candidates-কোনও ফি দিতে হবে না
বেতন: বিপিএমের জন্য সর্বনিম্ন ১২,০০০/- থেকে ১৪,০০০/- টাকা এবং এবিপিএম/ডাক সেবকের জন্য, সর্বনিম্ন প্রতি মাসে ১০,০০০/- থেকে ১২,০০০/- টাকা।
প্রার্থী বাছাই প্রক্রিয়া: প্রার্থীদের বাছাই মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে করা হবে।
(The above story first appeared on LatestLY on Feb 21, 2020 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).