TMC Rally At Kanthi: আজ শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে তৃণমূলের সভা; থাকবেন ফিরহাদ, সৌগত
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ার পর আজ কাঁথিতে তৃণমূলের (TMC) সভা। বুধবার কাঁথির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁদের নেতৃত্বে প্রথমে কাঁথি ক্যানেল পার্ক থেকে ডরমেটরি মাঠ পর্যন্ত হবে পদযাত্রা। তারপর এখানেই হবে সভা। উপস্থিত থাকবেন তৃণমূলের কার্যকরি জেলা সভাপতি ও বিধায়ক অখিল গিরি। যদিও অভিযোগ, সভায় ডাক পাননি শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
কাঁথি, ২৩ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ার পর আজ কাঁথিতে তৃণমূলের (TMC) সভা। বুধবার কাঁথির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁদের নেতৃত্বে প্রথমে কাঁথি ক্যানেল পার্ক থেকে ডরমেটরি মাঠ পর্যন্ত হবে পদযাত্রা। তারপর এখানেই হবে সভা। উপস্থিত থাকবেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। যদিও অভিযোগ, সভায় ডাক পাননি শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
এদিকে তৃণমূলের দাবি, সভায় যোগ দিতে বলা হয়েছে শিশির অধিকারীকে। কিন্তু শিশির বলেছেন, তাঁর শরীর ভালো নেই। তিনি নাকি এও জানিয়েছেন যে সভার আমন্ত্রণপত্র হাতে পাননি। যদিও জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি বলেছেন, শিশির অধিকারীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কাঁথি পৌরসভায়। আরও পড়ুন: Coronavirus Cases In West Bengal: রাজ্যে ফের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর হার
এদিকে আজ তৃণমূলের সভার পর আগামীকাল ২৪ ডিসেম্বর কাঁথি শহরে বিজেপি যুব ও মহিলা মোর্চার যৌথ মিছিল ও সমাবেশ রয়েছে। সেই সমাবেশে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের দাবি, এই কর্মসূচিতে কমপক্ষে ২০ হাজার কর্মী সমর্থক যোগ দেবেন।
(The above story first appeared on LatestLY on Dec 23, 2020 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

