TMC Protest Rally In Kolkata: ইডি-সিবিআইয়ের অপব্যবহার ও বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের, কলকাতার ভিডিয়ো
কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআইকে (CBI) অপব্যবহারের (misuse) অভিযোগ, বকেয়া টাকা এবং মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় কলকাতার রাস্তায় মিছিল (protest rally) করল তৃণমূল কংগ্রেস (TMC)। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিলে প্রচুর নেতা-কর্মীর সঙ্গে পা মেলাতে দেখা যায় দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষকেও (TMC State General Secretary Kunal Ghosh)। আরও পড়ুন: Kunal Ghosh Attacks Adhir Chowdhury: অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ, ভিডিয়োতে শুনুন কুণাল ঘোষের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: TMC carries out a protest rally from Jadavpur to Garia against the central government for price rise and the alleged misuse of central agencies. TMC leaders including party State General Secretary Kunal Ghosh also joined the protest rally. pic.twitter.com/fvdbZDuUkO
— ANI (@ANI) January 14, 2024
মিছিলে হাঁটতে হাঁটতেই বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে কুণাল ঘোষ বলেন, "এই প্রতিবাদ মিছিলের পিছনে দুটি কারণ রয়েছে। একটা হল, কেন্দ্রীয় তহবিল (Central funds) বন্ধ রয়েছে। দ্বিতীয়, প্রতিহিংসার রাজনীতির (vindictive politics) জন্য সিবিআই ও ইডির অপব্যবহার করা হচ্ছে।" আরও পড়ুন: Adhir Attacks TMC: 'তৃণমূল ক্ষমতায় থাকাকালীন রাজ্যের হাল খারাপই থাকবে', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন অধীর চৌধুরী!
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: TMC carries out a protest rally from Jadavpur to Garia against the central government for price rise and the alleged misuse of central agencies. TMC leaders including party State General Secretary Kunal Ghosh also joined the protest rally. pic.twitter.com/fvdbZDuUkO
— ANI (@ANI) January 14, 2024
(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 07:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).