Kolkata: সাগরদত্ত মেডিক্যাল কলেজ ভাঙচুরের ঘটনায় আটক ৩

সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical and Hospital)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে (Isolation) চিকিৎসাধীন ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁর মৃত্যু হয়।

Kolkata: সাগরদত্ত মেডিক্যাল কলেজ ভাঙচুরের ঘটনায় আটক ৩
সাগরদত্ত মেডিকেল কলেজে ভাঙচুর (Photo: Facebook)

কলকাতা, ২ মে: সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Medical and Hospital)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে (Isolation) চিকিৎসাধীন ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁর মৃত্যু হয়।

এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ।

আরও পড়ুন, রাজস্থানের কোটা থেকে রাজ্যে ফিরলেন ১৭০০ পড়ুয়ারা

পুলিশের সামনেও চলে হামলা। এরপর নামামো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগে পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মতামত দিতে অগ্রাহ্যকরে।

(The above story first appeared on LatestLY on May 02, 2020 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).