Winter In West Bengal: পারদ নামায় ফিরল ঠান্ডা, কুয়াশার চাদরে উধাও জাঁকিয়ে শীত

আবহাওয়ার ভেলকি অব্যাহত রেখে ফের পারদ পতন রাজ্যে। মহ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় বেশ খানিকটা তাপমাত্রা কমায় শীতের (Winter In West Bengal) আমেজ ফিরেছে। হাড় কাঁপানো ঠান্ডা অধরাই থাকছে কলকাতার বাসিন্দাদের জন্য। এদিকে সাধারণতন্ত্র দিবসের সকাল থেকেই জেলাগুলিতে শীতের দাপট বেড়েছে সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। কুয়াশায় মুড়েছে কলকাতাও। নতুন বছরের শুরুতে ঠান্ডা দাপট দেখালেও, কয়েকদিন বাদেই তা ফিকে হয়ে যায়।

Winter In West Bengal: পারদ নামায় ফিরল ঠান্ডা, কুয়াশার চাদরে উধাও জাঁকিয়ে শীত
শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ২৬ জানুয়ারি: আবহাওয়ার ভেলকি অব্যাহত রেখে ফের পারদ পতন রাজ্যে। মহ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় বেশ খানিকটা তাপমাত্রা কমায় শীতের (Winter In West Bengal) আমেজ ফিরেছে। হাড় কাঁপানো ঠান্ডা অধরাই থাকছে কলকাতার বাসিন্দাদের জন্য। এদিকে সাধারণতন্ত্র দিবসের সকাল থেকেই জেলাগুলিতে শীতের দাপট বেড়েছে সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। কুয়াশায় মুড়েছে কলকাতাও। নতুন বছরের শুরুতে ঠান্ডা দাপট দেখালেও, কয়েকদিন বাদেই তা ফিকে হয়ে যায়। এমনকী, জানুয়ারির মাঝ সপ্তাহে একেবারে উবে গিয়েছিল শীতের আমেজ। এরপর,খানিকটা কামব্যাকের চেষ্টা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ব্রাত্যই থেকে গিয়েছে শীতপ্রেমীদের কাছে। আরও পড়ুন-Padma Awards 2021 Full List Announced: এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় শিনজো আবে থেকে এসপি বালা সুব্রমণিয়াম, বাংলার কে কে, দেখে নিন একঝলকে

আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই হঠাৎ শীত, হঠাৎ গরমের আবির্ভাব ঘটবে। তবে এবারের মতো জমিয়ে ঠান্ডা হয়তো বিদায়ই নিয়েছে। কলকাতায় পারদ চড়লেও রাজ্যের জেলাগুলিতে এখনও শীতের দাপট কমছে না। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানুয়ারির সকাল ঢেকে থাকবে কুয়াশায়। বেলা বাড়লে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে সে বিদায় নেবে। তবে মেঘের ঘনঘটা থাকবে আকাশে। একইভাবে আগামী তিনদিন ঘন কুয়াশায় ঢেকে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। কোথাও তা ৫০ মিটার নেমে যেতে পারে।

(The above story first appeared on LatestLY on Jan 26, 2021 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).